# চরিত্র

Author: আলমগীর সরকার লিটন
Published: 2021-05-20
Category: কবিতা
URL: https://sonelablog.com/%e0%a6%9a%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%b0-2/

*পরিবর্তন হলো সময় শুধু*

*টাকার অহংকারে জল টাকার অহংকারে*

*ভুলে গেছি ঘাসের মতো অতীত!*

*এখন আর গায়ে ধূলি লাগে না-*

*পেটে আর ক্ষুধার ভাবটা ধরে না;*

*সম্মান নিয়েছি অর্থের গুণে-*

*অতীত কি আর রাখবে মনে।*

*তোমার থেকে আমার ক্ষমতা বেশি,*

*বাবা চাচাদের দেখলাম কি*

*বুঝলাম না তো খরাব সময়?*

*চলছে বেশ- বংশ গুণে হলো শেষ*

*তবুও ভাই এ পরিবর্তন –*

*বিধাতার চরিত্র  কর্ম মার্জ*ন।

০৬ জ্যৈষ্ঠ ১৪২৮, ২০ মে ২১

——————————-
