# চন্দ্রিমা!

Author: সিহাব
Published: 2015-04-12
Category: বিবিধ
URL: https://sonelablog.com/%e0%a6%9a%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a6%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%ae%e0%a6%be/

এই রাতে

আকাশের ঐ বিশাল দেহকে,

আলোময় করেছে চাঁদটি।

দেখছো কি তুমি,চন্দ্রিমা?

তোমার জানালা দিয়ে যে চাঁদ দেখা যায়,

তার আলোতে তুমি আজ তাই-চন্দ্রিমা!

সেই একই আলো আমার জানালা ভেঙ্গে আসে না?

তাহলে আমি কি হব?… বলবে?

আকাশকে তুমি তোমার কষ্ট হিসেবে একটিবার ভাব এখন।

আর চাঁদটি হল-সুখ !

দেখ, সুখের আলোয় আজ পুরো আকাশ চেয়ে গেছে !

ছড়িয়ে গেছে তোমার-আমার জানালা ধরে !

জানালার ফোকড় ভেদে কখন যে সুখের আলো ঘরে এসেছে !

আচ্ছা, আমি আকাশ হই?

দুখের অনন্তে তুমি থাকবে চন্দ্রিমা হয়ে ।

মাঝে মাঝে তোমার সে চারচোখে

দেখাবে আমায় সুখের সুখযাপন!

তোমার ঐ মিষ্টি চশমিশ বদনের আলো,

আজ জ্যোছনা হয়েই দেখা দিচ্ছে !

হায়, সে আকাশে না এসে কেন পাতালে ধাবমান…!!??

আমি যে জ্যোছনা ছুবো,চন্দ্রিমা ।

সুখের জ্যোছনা !

যার উৎপত্তি আকাশের বুক চীরে

ছোট্ট একখানা চাঁদের মাঝে- না চন্দ্রিমার মাঝে !!
