# চন্দ্রবিন্দু

- Author: [দেবজ্যোতি কাজল](https://sonelablog.com/author/debajyotikajal/)
- Published: 2020-01-06T09:46:28+00:00
- Updated: 2020-01-06T09:46:28+00:00
- Category: [কবিতা](https://sonelablog.com/category/literacy/poetry/)
- URL: https://sonelablog.com/%e0%a6%9a%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a6%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a6%e0%a7%81/

---

![](https://sonelablog.com/wp-content/uploads/2020/01/PicsArt_1450624920940-1.jpg)

 

আর উঁকি দেয় না মরণ ।

জুতোর মধ্যে মোজার মত  
লুকিয়ে থাকে ধুকপুক  
আমি ছদ্মবেশি মরণ ,  
অনেক আগেই সে দেহ  
জীবনকে দিয়েছে তর্পন ।

আমি আছি  
মায়ের আঁচলে আধুলি হয়ে বাঁধা  
আমি আছি  
সমাজের আড়ালে নুলো অক্সিজেনে

আমার দেহে-  
আর উঁকি দেয় না মরণ  
দীঘল চোখের মত ছলনায় হাসে  
মরণের নাকে –  
আমি খোদাই ক’রা নিঃশ্বাস নথ ;  
আর-  
এই আসা যাওয়া ‘  
দরজায় ঝুলে থাকা শিকল  
কখন তাতে তালা পড়বে  
কে জানে ।

আমার সদর দরজা খোলা আছে  
জন্মান্তরবাদের গীতার প্রচ্ছদে  
আঠারো দিনে পাল্টে গেলো  
জ্ঞাতীর অপমৃত্যুর ইতিহাস ।  
বিধবাদের সিঁদুরে তাই-  
আমি দেখতে পায় অর্জুনের মুখ  
অর্জুনের তীরের ফালায়  
আমি ছিলাম যুদ্ধ জয়ের রক্তাক্ত বাণ….।

---

Comments: 25 — https://sonelablog.com/%e0%a6%9a%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a6%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a6%e0%a7%81/#comments
