# চকলেট ডে’র শুভেচ্ছা

Author: পর্তুলিকা
Published: 2020-02-09
Category: একান্ত অনুভূতি
URL: https://sonelablog.com/%e0%a6%9a%e0%a6%95%e0%a6%b2%e0%a7%87%e0%a6%9f-%e0%a6%a1%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%b6%e0%a7%81%e0%a6%ad%e0%a7%87%e0%a6%9a%e0%a7%8d%e0%a6%9b%e0%a6%be/

আজ ছিল চকলেট ডে 🙂  
ছিলো না এখনো আছে।  
যারা বিশ্ব ভালবাসা দিবস উদযাপনের উদ্যেশ্য নিয়ে পুরো সপ্তাহ পার করার কথা ভাবেন, তারা চকলেট আদান প্রদান করেন এইদিনে।

গোলাপ প্রপোজের পর প্রেমিক/ প্রেমিকার মন ফুরফুরে হয়ে যায়। তখন তারা একটু মিষ্টিমুখ করতে লাইক করেন। সেই হিসেবে চকলেট জিনিসটা বেস্ট। চকলেটকে বিদেশি মিষ্টি বলা হয়। ভালবাসা দিবসের প্রচলন এসেছে পাশ্চাত্যের আধুনিক দেশগুলো থেকে। তাদের দিবস যদি আপন করা যায়, তাহলে তাদের মিষ্টি কেন নয়!

সহজে বহন করা যায়, অল্প খেলেই মন ভরে। আবার দামের দিক থেকেও পছন্দমত অপশন থাকে। এক টাকা থেকে শুরু করে অগুণতি টাকায় পাওয়া যায় এই ভিনদেশী মিষ্টি।

যারা আজকে চকলেট ডে পালন করে ফেলেছেন তাদের শুভেচ্ছা। যারা এখনো পালন করেননি, তারা চকলেট নাইট পালন করতে পারেন। শুভ কামনা থাকলো।

চকলেট ডে / নাইট শুভ হোক।  
হ্যাপি চকলেট ডে 🙂
