# চকচকে আনন্দের সরোবরে

- Author: [ছাইরাছ হেলাল](https://sonelablog.com/author/sairashelal/)
- Published: 2019-07-17T09:50:55+00:00
- Updated: 2019-07-17T09:50:55+00:00
- Category: [একান্ত অনুভূতি](https://sonelablog.com/category/misc/personal/)
- URL: https://sonelablog.com/%e0%a6%9a%e0%a6%95%e0%a6%9a%e0%a6%95%e0%a7%87-%e0%a6%86%e0%a6%a8%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%b8%e0%a6%b0%e0%a7%8b%e0%a6%ac%e0%a6%b0%e0%a7%87/

---

 

বিশাল ডানা মেলে ভেসে বেড়াচ্ছে বৃষ্টি  
বিভোর আনন্দে, ঢেকে ফেলেছে ও প্রান্ত অব্দি,  
ঝম ঝম করে হেসে হেসে গড়িয়ে দিচ্ছে জলধারা  
আনন্দ সরোবরে।

আপাপবিদ্ধতায় অনলংকৃত নিঃসঙ্গ আজ  
অচতুর সময়ের জরায়ু, অযথাই গেল রোপণের ভ্রমর গুঞ্জন,  
স্বপ্ন-বীজ আজ ও বেঁচে আছে স্মৃতি-বিস্মৃতির ক্রম-আলিঙ্গনে,  
চোলাই বিষণ্ণতার জলজ অস্তিত্ব এই ঘন সন্ধ্যায়;  
বর্ষা-হৃদয় আজ বসে আছে ক্ষণ গণনার বালিয়াড়ি নিয়ে;  
বৃষ্টি, আর একটু থেকে যাও না এই শৃঙ্খলিত হৃদয়ের  
চকচকে মৌতাতে।

কথায় কথায় কথার গুঢ় মারপ্যাঁচে  
নিরীহের ভঙ্গিতে অন্ধিসন্ধি খোঁজার চেষ্টা  
সে ছিল-না কোন কালেই!  
বর্ষা-ছোঁয়া অপহৃত! মৌসুমি বাতাসের বেষ্টনে!  
এমন হত্যাকারীদের এঁদোয় সে কখনও-ই  
লুটিয়ে পড়ে না।

---

Comments: 24 — https://sonelablog.com/%e0%a6%9a%e0%a6%95%e0%a6%9a%e0%a6%95%e0%a7%87-%e0%a6%86%e0%a6%a8%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%b8%e0%a6%b0%e0%a7%8b%e0%a6%ac%e0%a6%b0%e0%a7%87/#comments
