# ঙঞণনম-১

Author: ফজলে রাব্বী সোয়েব
Published: 2019-05-22
Category: রম্য
URL: https://sonelablog.com/%e0%a6%99%e0%a6%9e%e0%a6%a3%e0%a6%a8%e0%a6%ae-%e0%a7%a7/

৪১ তম বিসিএসের কিছু স্যাম্পল প্রশ্নের উত্তরঃ

১/ কোন সালে সিরিয়াল রেপের ঘটনা ঘটেছিল? ২০১৯ সাল।  
২/ কত সালে বালিশ স্থানান্তরের জন্য সর্বোচ্চ পারিশ্রমিক নেয়া হয়? ২০১৯ সালে  
৩/ কোন সালে সরকারদলীয় লোকজন গামছা পড়ে ধান কেটে বিরল রেকর্ডের সৃষ্টি করে? ২০১৯ সালে  
৪/ কোন সালে রক্ষকদের ভক্ষক হওয়ার বিষয়টি গিনেজ বুক অব ওয়ার্ল্ড রেকর্ডে জায়গা করে নেয়? ২০১৯ সালে  
৫/ কোন দেশে শিশুদের বিরুদ্ধে মামলা করা হয়? বাংলাদেশে  
৬/ কোন দেশে নামের মিল থাকলেই নিরপরাধী ব্যক্তি জেল খাটে?বাংলাদেশে  
৭/ কোম দেশে হাজার কোটি টাকা লুটপাট কিছুই না, কিন্তু হাজার টাকা লুটপাট করলেই আইনের আওতায় আনা হয়? বাংলাদেশে।  
৮/ কোন দেশে ধর্ষণের জন্য নারীর পোশাককে দায়ী করা হয়? বাংলাদেশে  
৯/ কোন দেশে অনিয়ম নিয়মে পরিণত হয়েছে? বাংলাদেশে।  
১০/ কোন দেশে গীবতকারীর সংখ্যা সর্বাধিক? বাংলাদেশে।  
১১/ কোন দেশে গাইন্জা খাইয়া পরীক্ষার প্রশ্নপত্র করা হয়? বাংলাদেশে।

আইজকা এত্তুরিই। বাহিডি কামিং সুন।
