# ঘড়ি

- Author: [জিসান শা ইকরাম](https://sonelablog.com/author/jeshan4u/)
- Published: 2014-05-09T16:34:28+00:00
- Updated: 2014-05-09T23:00:00+00:00
- Category: [একান্ত অনুভূতি](https://sonelablog.com/category/misc/personal/)
- URL: https://sonelablog.com/%e0%a6%98%e0%a7%9c%e0%a6%bf/

---

[!\[\](http://sonelablog.com/wp-content/uploads/2014/05/IMG_20140507_190840-320x200.jpg)](http://sonelablog.com/wp-content/uploads/2014/05/IMG_20140507_190840-320x200.jpg)

এটি আমার হাত এবং হাতে দেয়া ঘড়ি । একটি সাধারণ ছবি । ছবিটি সামাজিক যোগাযোগ সাইটে বা ব্লগে আপলোড করলে কেমন প্রতিক্রিয়া  আসতে পারে ? আসুন কিছুটা ধারনা করি ।  
**সাধারণ প্রতিক্রিয়া :**  
১ / বাহ ! খুব সুন্দর  
২ / জিসান ভাইয়া গোল্ডেন কালারের ঘড়ি আপনার হাতে খুব মানিয়েছে  
৩ / কি ঘড়ি এটি ? দাম কেমন ? নতুন কিনলেন বুঝি ?  
৪ / বাব্বা আপনার হাতে তো বেশ পশম ভাইয়া , গোল্ডেন কালার আমারো খুব পছন্দের  
৫ / ভাবী গিফট করলো বুঝি ?

**কিছুটা ভিন্ন প্রতিক্রিয়া :**  
আপনি আসলে একটু ভিন্ন , অসাধারন আপনার দেখার দৃষ্টি  
ctrl চেপে ধরে + চাপতে থাকুন , +++++ এবার ঘড়িটি বড় দেখা যাচ্ছে ? দেখুন ঘড়িটির নাম , পড়া যাচ্ছে তো ? না পড়া গেলে ছবিটি ডাউন লোড করুণ । এবার বড় করে দেখুন । এবার পড়া যাচ্ছে Westar ।  মনে মনে ভাবুন বা মন্তব্য দিতেও পারেন।  
১ / Westar ঘড়ির তো দাম খুব একটা বেশী না । জিসান ভাই আপনি এত সাধারণ মানের ঘড়ি হাত দেন ? ( মনে মনে : হালায় খুব ভাব মারায় , ঘড়ি হাতে দেয় কম দমি )  
২ / এটি আপনার হাতের ঘড়ি ! ভাবছিলাম Rado বা Tissot হবে ( এটি একটি সুশিল খোঁচা )  
৩ / হালার হাতে দেখি বনমানুষের মত পশম ( এ লোক কোন মন্তব্য করবে না , কাউকে ইনবক্সে জানাতেই পারে )  
৪ / জিসান ভাই ঘড়িতে পাঁচটা বাজতে দুই মিনিট বাকি আছে । এটি কি কোন ইঙ্গিত বা সিগনাল ? ( এই লোক আসলে ভীষণ চিন্তিত , সব কিছুর পিছনে একটি কারণ অবশ্যই আছে এমন ভাবনা তাঁর ।  কেন এই ছবিটি আপলোড করেছে  জিসান ? )

মোটামুটি কিছু লোকের সম্ভাব্য চিন্তা ভাবনা দেখলাম আমরা ।  
এখন আমার বলার পালা । মানুষের চোখ একই পদার্থ দিয়ে তৈরি । শুধু কেউ চশমা দিয়ে দেখে , কেউ চশমা ছাড়াই দেখে । কেউ দূরে ভালো দেখে , কেউ কাছে ভালো দেখে । ছবিটি আমরা সবাই একই চোখে দেখি । কিন্তু ভাবায় আমাদের মস্তিস্ক , আমাদের মন । আমাদের মন ছোট বেলা থেকে একটি দৃশ্য মনের মত করে  দেখার অভ্যাস করিয়েছে , মন মানুষকে ভিন্ন ভিন্ন ভাবে দেখতে শিখিয়েছে । আর পরিবেশ মনকে পরিচালিত করে।

ঘড়িটি আসলে বন্ধ , ব্যাটারি  নষ্ট। গত ছয়মাস এই অচল ঘড়িটিই  ব্যবহার করে আসছি । কেউ ধারণাই করতে পারবে না , আমি একটি অচল বন্ধ হওয়া ঘড়ি হাতে দিয়ে চলাফেরা করি। আর ঘড়িটি আমাকে এমন একজনে গিফট করেছেন যাকে বিদেশে যাবার সময়ে ব্যংক গ্যারান্টি আমি দিয়েছিলাম , টাকা নয় । এই গ্যারান্টি কোন টাকা করে করতে হয়নি আমার ।  আমি আসলে ব্যাটারি পাল্টাতেও চাচ্ছি না । ঘড়িটির সব কিছুর সাথেই মিশে আছে শ্রদ্ধা , সন্মান দিয়ে জড়ানো কৃতজ্ঞতা । ব্যাটারী পাল্টালে কিছুটা তাঁর দেয়া গিফটের মাঝে আমার অংশ গ্রহন হয়ে যাবে । এভাবেই থাকুক না এটি । সময় দেখার তো সমস্যা হচ্ছে না আমার ।

কিছু কি বলতে চেয়েছি আমি এই পোস্টে ? 🙂

---

Comments: 18 — https://sonelablog.com/%e0%a6%98%e0%a7%9c%e0%a6%bf/#comments
