# ঘড়ি (শিশুতোষ ছড়া)

Author: শাহিন বিন রফিক
Published: 2020-02-26
Category: কবিতা
URL: https://sonelablog.com/%e0%a6%98%e0%a7%9c%e0%a6%bf-%e0%a6%b6%e0%a6%bf%e0%a6%b6%e0%a7%81%e0%a6%a4%e0%a7%8b%e0%a6%b7-%e0%a6%9b%e0%a7%9c%e0%a6%be/

টিক টিক করে ঘড়ি  
বলে কি জানো?  
বলে সে, ঠিক সময়  
সব কাজ করো।

খুব ভোরে জলদি  
ঘুম থেকে উঠো  
প্রার্থনা শেষ করে  
বই নিয়ে বসো।

নাস্তা শেষ করে  
বই-খাতা গুছিয়ে  
ব্যাগটা কাঁধে নিয়ে  
স্কুলে চলো।

দুপুরের টিফিনটা  
ঠিকমতো খেয়ো  
ছুটি হলে বাড়ি ফিরে  
পরে মাঠে যেও।

সন্ধ্যা হওয়ার আগে  
খেলা শেষ করো  
এ দিক ও দিক না ঘুরে  
বাড়ি ফিরে এসো।

বই নিয়ে টেবিলে  
সবার আগে বসো  
স্কুলের সব পড়া  
মন দিয়ে পড়।

এভাবে প্রতিদিন  
দেয়ালের ঘড়িটা  
টিক টিক করে  
বলে দিচ্ছে সময়টা।
