# ঘৃন্য রাজনীতি আর কতদিন ?

- Author: [ছারপোকা](https://sonelablog.com/author/tpp1001/)
- Published: 2015-01-16T18:24:11+00:00
- Updated: 2015-01-16T18:24:11+00:00
- Category: [বিবিধ](https://sonelablog.com/category/misc/)
- URL: https://sonelablog.com/%e0%a6%98%e0%a7%83%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%af-%e0%a6%b0%e0%a6%be%e0%a6%9c%e0%a6%a8%e0%a7%80%e0%a6%a4%e0%a6%bf-%e0%a6%86%e0%a6%b0-%e0%a6%95%e0%a6%a4%e0%a6%a6%e0%a6%bf%e0%a6%a8/

---

অবরোধকারীদের ছোড়া পেট্রলবোমায়  
আগুনে পুড়ে মৃত্যুর সঙ্গে লড়ছেন  
অজস্র নীরিহ তাজুল ।হাসপাতালের  
বেডে শুয়ে যন্ত্রনায় ছটফট  
করতে হচ্ছে তাদের।যে হাত দিয়ে কাজ  
করতো তারা আজ সে হাত এ তাদের  
অকেজো ।  
তারা কর্মক্ষমতা হারিয়ে ফেলেছে তাদের  
হাত পা আগুনে জ্বলসে গেছে , মুখমন্ডল  
অনেকটা বিকৃত হয়ে গেছে ।পরিবারের  
সদস্য রা এ চিনতে কষ্ট হচ্ছে ।  
সংসারের সবকিছুই  
হয়ে গেছে এলোমেলো ।চোখে মুখে শুধু  
অন্ধকার দেখছে এখন তাদের পরিবার ।  
পরিবারের উপার্জনক্ষম ব্যক্তিই  
যদি কর্মক্ষমতা হারিয়ে ফেলে তাহলে  
কিভাবে চলবে তাদের পরিবার ?বন্ধ  
হয়ে যাবে তাদের আয়ের একমাত্র পথ । অন্কুরে থাকতেই চাপা পড়ে যাবে তাদের স্বপ্নগুলো ।গরিবরা একদিন  
কাজে না যাইলে না খেয়ে থাকতে হয় । অবরোধ থাকার পর ও পেটের দায়ে তাদের বের হতে হয় ।পেট বাঁচাতে গিয়ে যদি এই আগুনে দ্বগ্ধ  
হতে হয় তাহলে কি করবে নীরিহ  
জনগন ?

আর কত ঘৃন্য রাজনীতির শিকার  
হতে হবে নীরিহ জনগন কে ।আর কত চোখের সামনে জ্বলতে দেখবে আপন মানুষ গুলোকে ।আর কত বাঁচার আর্তনাদ শুনতে হবে । এর কি কোন সমাধান হবে না ?

আমার মত আপনার মত অজস্র  
মানুষের দু চোখ  
বেড়ে গড়িয়ে পড়ছে রাজনীতির  
ঘৃনামিশ্রিত অশ্রু ।যারা কোনোদিন  
রাজনৈতিক মিছিল মিটিংয়ে যায়নি । কোনোদিন  
কারো সঙ্গে ঝগড়া বিবাদে জড়াইনি । তারা এ আজ রাজনীতির গ্যাঁড়াকলের  
শিকার । এ দেশের  
রাজনীতি মানে হানাহানি ,মারামারি ।

ঘৃনা করি ঘৃন্য এই রাজনীতি কে ।

---

Comments: 18 — https://sonelablog.com/%e0%a6%98%e0%a7%83%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%af-%e0%a6%b0%e0%a6%be%e0%a6%9c%e0%a6%a8%e0%a7%80%e0%a6%a4%e0%a6%bf-%e0%a6%86%e0%a6%b0-%e0%a6%95%e0%a6%a4%e0%a6%a6%e0%a6%bf%e0%a6%a8/#comments
