# ঘৃণা

- Author: [নিশীথের নিশাচর](https://sonelablog.com/author/nishithernishachor/)
- Published: 2013-09-12T19:52:34+00:00
- Updated: 2013-09-12T19:52:34+00:00
- Category: [একান্ত অনুভূতি](https://sonelablog.com/category/misc/personal/)
- URL: https://sonelablog.com/%e0%a6%98%e0%a7%83%e0%a6%a3%e0%a6%be/

---

আমি আমাকে ঘৃনা করি কারন –  
তোমায় অনেক ভালোবাসি তা  
বোঝাতে পারিনি বলে ।

আমি আমায় ঘৃনা করি কারন –  
তোমার হারিয়ে যাওয়াটা  
মেনে নিতে পারি নি বলে ।

আমি আমাকে ঘৃনা করি কারন –  
তোমায় বিশ্বাস করেছিলাম বলে ।  
আমি আমাকে ঘৃনা করি কারন –  
তোমায় আজো ভুলতে পারি নি বলে ।

আমি আমাকে ঘৃনা করি কারন –  
তোমায় পাবো বলে এখনো অপেক্ষা করি ।  
আমি আমাকে ঘৃনা করি কারন –  
এখন ও আমি তোমাকে নিয়ে স্মপ্ন দেখি বলে।

আমি আমাকে ঘৃনা করি কারন –  
তোমার দেয়া কষ্ট গুলো নিরবে  
মুখ বুঝে সহ্য করেছি বলে।

আমি আমাকে ঘৃনা করি কারন –  
তোমায় হারিয়ে বেঁচে আছি বলে ।  
আমি আমাকে ঘৃনা করি কারন –  
তুমি না থাকলে আমার  
কিভাবে থাকবো সেইটা ভাবি নি বলে ।

আমি আমাকে ঘৃনা করি কারন –  
প্রতি রাতে তোমায় ভেবে কান্না করি বলে ।  
আমি আমাকে ঘৃনা করি কারন –  
স্বার্থপর না হয়ে তোমার সাথে  
কাটানো স্মৃতি গুলো নিয়ে বেঁচে আছি বলে ।

হাঁ আমি আমাকে ঘৃনা করি ।  
অতীত কে ভুলে সময়ের সাথে  
তালমিলিয়ে চলতে পারি নি  
জানি পারবো না কোনদিন ।

আসলেই আমি আমার জীবন কে ঘৃনা করি . ……….

---

Comments: 14 — https://sonelablog.com/%e0%a6%98%e0%a7%83%e0%a6%a3%e0%a6%be/#comments
