# ঘুড়ি

- Author: [সাজেদুল হক](https://sonelablog.com/author/shajedul-hoque/)
- Published: 2020-07-23T22:24:18+00:00
- Updated: 2020-07-23T22:26:49+00:00
- Category: [কবিতা](https://sonelablog.com/category/literacy/poetry/)
- URL: https://sonelablog.com/%e0%a6%98%e0%a7%81%e0%a7%9c%e0%a6%bf-5/

---

 

এভাবেই ভেসে ভেসে যাওয়া

অঘ্রাণের আকাশ থেকে

কিশোরের ছিঁড়ে যাওয়া

পলাতক ঘুড়ির মতন

হাওয়ায় হাওয়ায় ।

জীবনও যেন এক

বর্ণিল ঘুড়ি

যদি কেউ ধরে

তবেই জীবন

না হলেই ক্ষয়ে যাওয়া

ছিঁড়ে যাওয়া

অনাদর অবহেলায় ।

সেই ভালো ।

হৃদয়েে আটকে রেখে

কষ্টের সবুজ বৃক্ষ

কি লাভ বলো !

কষ্ট, শুধু কষ্টই বাড়ে তাতে ।

---

Comments: 18 — https://sonelablog.com/%e0%a6%98%e0%a7%81%e0%a7%9c%e0%a6%bf-5/#comments
