# ঘুড়ি…

- Author: [আবু জাকারিয়া](https://sonelablog.com/author/abu-jakaria/)
- Published: 2015-03-07T04:03:09+00:00
- Updated: 2015-03-07T04:03:09+00:00
- Category: [কবিতা](https://sonelablog.com/category/literacy/poetry/), [সাহিত্য](https://sonelablog.com/category/literacy/)
- URL: https://sonelablog.com/%e0%a6%98%e0%a7%81%e0%a7%9c%e0%a6%bf-3/

---

ফোঁৎ ফোঁৎ বাতাশে উড়ে ঘুড়ি আকাশে  
কে ধরে?  
সারা পথ ঘুরে ঘুরে দৌড়াই মাঠ জুড়ে  
সকালে দুপুরে।

সুতো আর নাটাই থাকে হাতে  
রঙিন ঘুড়িটা পাক মারে তাতে  
চিলগুলো উড়ে উড়ে ভাসে আর ভাসে  
আকাশে সাদা মেঘ হাসে আর হাসে

হঠাৎ ঘুড়ির সুতা যায় ছিড়ে  
রঙিন ঘুড়িটাও যায়যে উড়ে!

জানিনা উড়ে গেছে কোন দেশে  
কুড়িয়ে পাবে কেউ অবশেষে।

---

Comments: 8 — https://sonelablog.com/%e0%a6%98%e0%a7%81%e0%a7%9c%e0%a6%bf-3/#comments
