# ঘুমের মরণ

- Author: [ছাইরাছ হেলাল](https://sonelablog.com/author/sairashelal/)
- Published: 2018-07-19T23:26:46+00:00
- Updated: 2018-07-19T23:26:46+00:00
- Category: [একান্ত অনুভূতি](https://sonelablog.com/category/misc/personal/)
- URL: https://sonelablog.com/%e0%a6%98%e0%a7%81%e0%a6%ae%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%ae%e0%a6%b0%e0%a6%a3/

---

ঘুম (তুমি) ঘুমাও  
(আমি) জেগে আছি, জেগে থেকে;  
নিস্তব্ধ-নীরবের সরবে,  
ঘুম আমাকে খেলায় রাখে, খেলে-ও  
আমিও ঘুমকে;

ঘুম হাল্কা হয়ে থাকে, উড়ে উড়ে বেড়ায়  
উবে যায় না;

এই যে নিরন্তর খেলা-খেলা-খেলা,  
খেলা-খেলি খেলা-খেলি, না খেলেও  
খেলা ও খেলি,  
কলের পুতুলের নিকুচি করি;  
সুখ-স্বপ্ন স্বপ্নের সুখ! কড়ায় গণ্ডায় বুঝে নেব  
এপারে ও ওপারে;

ঘুম (তুমি) এবার মরণ-ঘুম ঘুমাও  
(আমি) জেগে-আছি, জেগেই থাকি।

---

Comments: 20 — https://sonelablog.com/%e0%a6%98%e0%a7%81%e0%a6%ae%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%ae%e0%a6%b0%e0%a6%a3/#comments
