# ঘুমিয়ে থাকা শহরে দু’জোড়া চোখ

- Author: [সাতকাহন](https://sonelablog.com/author/satkahon/)
- Published: 2015-07-08T18:00:58+00:00
- Updated: 2015-07-08T18:00:58+00:00
- Category: [কবিতা](https://sonelablog.com/category/literacy/poetry/)
- URL: https://sonelablog.com/%e0%a6%98%e0%a7%81%e0%a6%ae%e0%a6%bf%e0%a7%9f%e0%a7%87-%e0%a6%a5%e0%a6%be%e0%a6%95%e0%a6%be-%e0%a6%b6%e0%a6%b9%e0%a6%b0%e0%a7%87-%e0%a6%a6%e0%a7%81%e0%a6%9c%e0%a7%8b%e0%a7%9c%e0%a6%be/

---

আকাশ মেলে দেয় ছায়াপথ  
রাতের তারারা পথ দেখায়  
শহুরে ঘুমে স্বপ্নচারী আমি।

টেলিপ্যাথি ঢেকে নিয়েছে মগজের রন্ধ্র  
ফেসবুকে মোলায়েম একটি মুখ  
কথারা সফর সেরে হাত রাখে।

ঘুমিয়ে থাকা শহরে দু’জোড়া চোখ  
কবিতার পাশে বালিশ রেখেছিলো  
বালিশে ঘাম, ঘামে স্বপ্নেরা অবয়ব পায়  
আর ছায়াপথ দূরে সরে গেলে  
হাজার যোজন দূরত্ব ঘোচাবার যন্ত্রণা  
হাতফোনে বন্দি হয়।

[‪](https://www.facebook.com/hashtag/%E0%A6%B0%E0%A7%81%E0%A6%A6%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%B8%E0%A6%BE%E0%A6%87%E0%A6%AB%E0%A7%81%E0%A6%B2?source=feed_text&story_id=920552201316786)  

 

৮ জুলাই ২০১৫  
নর্থ সার্কুলার রোড, ধানমন্ডি  
ঢাকা, বাংলাদেশ।

---

Comments: 18 — https://sonelablog.com/%e0%a6%98%e0%a7%81%e0%a6%ae%e0%a6%bf%e0%a7%9f%e0%a7%87-%e0%a6%a5%e0%a6%be%e0%a6%95%e0%a6%be-%e0%a6%b6%e0%a6%b9%e0%a6%b0%e0%a7%87-%e0%a6%a6%e0%a7%81%e0%a6%9c%e0%a7%8b%e0%a7%9c%e0%a6%be/#comments
