# ঘুমাও মানুষেরা

Author: সাতকাহন
Published: 2015-07-30
Category: কবিতা
URL: https://sonelablog.com/%e0%a6%98%e0%a7%81%e0%a6%ae%e0%a6%be%e0%a6%93-%e0%a6%ae%e0%a6%be%e0%a6%a8%e0%a7%81%e0%a6%b7%e0%a7%87%e0%a6%b0%e0%a6%be/

দীর্ঘদিন কবরবাসের পর রোদ্দুর অসহ্য লাগে  
চোখ জ্বালা করে; মনন ও মগজে নির্বোধ মিথস্ক্রিয়া  
পুনরুত্থানকালেও আকাশে মেঘ ছিলো না…।

পূর্ণিমায় সমাপ্তি, রোদেলা দিনে এলো নতুন বছর।

ঘুম আসে, ঘুম-ঘুম ভাঙে; বঙ্গাব্দে, খ্রিস্টাব্দে, হিজরিতে…।

তৃতীয় বিশ্বের ফেরেশতা দুর্বল ডানায় চেষ্টা করে অবিরাম  
উড়ে যেতে নন্দন-কাননে; বছর যায়, বছর আসে।

জানে না, কে যেন সুতোয় বেঁধেছে ডানা, দুর্বাঘাসে…।

ঘুমাও মানুষেরা, শান্তির ঘুম; কয়েক শতাব্দী ধরে  
তৃতীয় বিশ্বের ফেরেশতা শয়তান হয়ে ফিরেছে পৃথিবীতে।

শান্তির কবর ঢেকে যাবে ঝরা পাতায়, আবর্জনায়…।

নর্থ সার্কুলার রোড,  
ধানমন্ডি, ঢাকা  
৩০ জুলাই, ২০১৫
