# ঘুঙুরের শব্দে বৃষ্টির মুখোমুখি

- Author: [ছাইরাছ হেলাল](https://sonelablog.com/author/sairashelal/)
- Published: 2021-07-03T03:49:33+00:00
- Updated: 2021-07-03T03:49:33+00:00
- Category: [একান্ত অনুভূতি](https://sonelablog.com/category/misc/personal/)
- URL: https://sonelablog.com/%e0%a6%98%e0%a7%81%e0%a6%99%e0%a7%81%e0%a6%b0%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%b6%e0%a6%ac%e0%a7%8d%e0%a6%a6%e0%a7%87-%e0%a6%ac%e0%a7%83%e0%a6%b7%e0%a7%8d%e0%a6%9f%e0%a6%bf%e0%a6%b0-%e0%a6%ae%e0%a7%81/

---

 

লিখে রেখেছি/ফেলেছি অজস্র শব্দ  
অক্ষরে অক্ষরে, আর-ও কত কী লিখতে  
থাকবো বুননে বুননে, কে জানে!!

কাঁচ দেয়ালের আরশিতে রোদ বৃষ্টির আনাগোনা  
মেঘেদের উঁকিঝুঁকি নিরন্তর,  
জানালায় পাখি-ফুলের মনোরম কোলাহল  
খুনসুটি, টানা বৃষ্টির মুখোমুখি;

মরুকরণের বিষণ্ণ নীরবতা এখানে ছুঁয়ে যায় না,  
পাখিদের শিষে ঝুলে থাকে অ-নীরব কথামালা  
ঘুঙুরের শব্দে শব্দে;

তবুও মানুশখেকো হারামি স্মৃতির শাপলারা  
কড়া নাড়ে, দুলে ওঠা নোনা জলের ঘ্রাণে ঘ্রাণে;

ছবি নেটের।

---

Comments: 14 — https://sonelablog.com/%e0%a6%98%e0%a7%81%e0%a6%99%e0%a7%81%e0%a6%b0%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%b6%e0%a6%ac%e0%a7%8d%e0%a6%a6%e0%a7%87-%e0%a6%ac%e0%a7%83%e0%a6%b7%e0%a7%8d%e0%a6%9f%e0%a6%bf%e0%a6%b0-%e0%a6%ae%e0%a7%81/#comments
