# ঘাসফুলটি কিংবা মৃগ কস্তূরী

- Author: [খাদিজাতুল কুবরা](https://sonelablog.com/author/khadizatul-kubra/)
- Published: 2021-11-13T19:22:30+00:00
- Updated: 2021-11-13T19:22:30+00:00
- Category: [কবিতা](https://sonelablog.com/category/literacy/poetry/)
- URL: https://sonelablog.com/%e0%a6%98%e0%a6%be%e0%a6%b8%e0%a6%ab%e0%a7%81%e0%a6%b2%e0%a6%9f%e0%a6%bf-%e0%a6%95%e0%a6%bf%e0%a6%82%e0%a6%ac%e0%a6%be-%e0%a6%ae%e0%a7%83%e0%a6%97-%e0%a6%95%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%a4%e0%a7%82/

---

পাহাড়ে যার আদি নিবাস__

সে তো মাথা উঁচিয়ে নিশ্চুপ দাঁড়িয়ে রয়; সমতল তার অকুল পাথার।

দেবদারুর সাথে ঘাস ফুলের প্রেম হয়না ওরা বরাবরই একলা নির্বিকার!

পাহাড়ের নিস্তব্ধতা আর দেবদারুর নিঃসঙ্গতা তার আত্মমর্যাদা /আত্ম অহংকার।

ছায়া বিথীর ঘেরাটোপে হারানো পথিক চিরকাল মনে মনে পোষে সংসার বিবাগী সংঘাত।

 

পাশেই মহুয়ার বনে__

অনাহূত প্রশ্ন বানে ঝুলে মরে পড়ে রয়েছে  এক বেওয়ারিশ মৃগ-কস্তূরী।

আদমশুমারিতে যার অস্তিত্বের ঠাঁই মেলেনি এক জীবনে,

এই বালুতটে আজ থেকে গলে পচে জীবাস্ম হয়ে ঝাউবনে রেখে যাবে শেষ অবদানখানি।

এই খানে সালোকসংশ্লেষনে মত্ত হবে আবারো তরুছায়া রাজি।

 

অদূর গাঁয়__

পরাগরেনু মেখে লাউফুল লাউ মাচা ভরিয়ে তুলবে ধান খেতের আলের কোলে।

ভুলে যাবে পৃথিবীর সকলে মৃগ কস্তূরীকে, একদিন সেও শ্বাস নিতো একই আকাশের নীচে।

---

Comments: 6 — https://sonelablog.com/%e0%a6%98%e0%a6%be%e0%a6%b8%e0%a6%ab%e0%a7%81%e0%a6%b2%e0%a6%9f%e0%a6%bf-%e0%a6%95%e0%a6%bf%e0%a6%82%e0%a6%ac%e0%a6%be-%e0%a6%ae%e0%a7%83%e0%a6%97-%e0%a6%95%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%a4%e0%a7%82/#comments
