# ঘর্মাক্ত ইতিহাস

Author: নীলাঞ্জনা নীলা
Published: 2019-05-08
Category: কবিতা
URL: https://sonelablog.com/%e0%a6%98%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%ae%e0%a6%be%e0%a6%95%e0%a7%8d%e0%a6%a4-%e0%a6%87%e0%a6%a4%e0%a6%bf%e0%a6%b9%e0%a6%be%e0%a6%b8/

তোমার বুকে রেখেছিলাম কিছু অলীক সুখ  
তাই তো সেখানে আমার থাকা হয়নি  
চলে এসেছি বহুদূর…!  
👣👣👣👣👣👣👣👣👣👣👣👣

আমাকে তুমি বৃষ্টি হতে বললে,  
আমি বৃষ্টি হোলাম।  
তুমি রইলে সুখের দালানে  
আর এদিকে ভিঁজে গেলাম নিজেই।  
☔☔☔☔☔☔☔☔☔☔☔☔

অনিমেষকে ভালোবাসো তুমি  
অথচ কখনোই মাধবীলতা হতে পারোনি  
কালবেলায় একলা আছি আমি এখনও।  
🙄🙄🙄🙄🙄🙄🙄🙄🙄🙄🙄🙄🙄

তুমি চলে গেলে,  
সূর্যের মুখ পান্ডুর হয়ে উঠলো  
আর মসলিন মেঘ গাঢ় হয়ে ঝরে পড়লো  
মন-আঙিনায়।  
🌧🌧🌧🌧🌧🌧🌧🌧🌧🌧🌧🌧🌧

এই যে তোমাকে নিয়ে কতো লিখে যাই  
কতো ভেবে চলি  
সে তো তুমি দেখোনা  
একদিন সময়ের ইতিহাসে উঠে আসবে  
কতো কতো চিরকুট ঘর্মাক্ত এই শার্টের বুকপকেটে ছিলো।  
🕦🕦🕦🕦🕦🕦🕦🕦🕦🕦🕦🕦🕦🕦

♦বহু পুরোনো লেখা পেয়ে গেলাম। সেই প্রথম একজন পুরুষের অনুভূতি নিয়ে প্রেমের লেখা লিখতে চেষ্টা করেছিলাম। লেখাটি কোথাও দেয়া হয়নি। হয়তো সোনেলা’র জন্যেই থেকে গিয়েছিলো।♦

শমশেরনগর চা’ বাগান  
১৯৯৫ ইং।
