# ঘরে ও নিরাপদ নই

- Author: [সুহাসিনী](https://sonelablog.com/author/suhasini/)
- Published: 2013-12-11T04:43:55+00:00
- Updated: 2013-12-11T05:42:06+00:00
- Category: [একান্ত অনুভূতি](https://sonelablog.com/category/misc/personal/)
- URL: https://sonelablog.com/%e0%a6%98%e0%a6%b0%e0%a7%87-%e0%a6%93-%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%b0%e0%a6%be%e0%a6%aa%e0%a6%a6-%e0%a6%a8%e0%a6%87/

---

সকালে নাস্তার টেবিলে বসে বান্ধবীর ফোন পেলাম । বান্ধবী হাঁপাতে হাঁপাতে বললো , কাল তো বড় বিপদ থেকে বেঁচে গেছি । ও এক দমে অনেক কথা বলে যাচ্ছে . আমি ধৈর্য ধরে ওর কথা সুনে যা বুঝলাম তা হল, ওর বাসা মিরপুর-১০ এ ,গত রাতে ওর বাসার নিচতলার গ্যরেজে পেট্রোল বোমা মেরেছে । যার ফলে আগুন ধরে যায় । ওখানে কোন মানুষ বা গাড়ি না থাকায় ক্ষয় ক্ষতি হয় নি । তবে আগুন নেভাতে বেগ পেতে হয়েছ । এলাকার জনগণ খোঁজ নেয়া শুরু করে কে বা কারা এই কাজ করেছে । তারা জানতে পারল অবরোধ বা হরতালের জন্য বোমা মারা হয়নি । তাহলে কেন এই আক্রমন ? পরে জানতে পারল, এটা আক্রমন নয় । তাহলে কি? উত্তর এল এটা ছিল উল্লাস । এটা আবার কেমন উল্লাস? আবার উত্তর কাদের মোল্লার ফাঁসীর উল্লাস ।

আমরা অবশ্যই কাদের মোল্লার ফাঁসিতে আনন্দ করব । কিন্তু এ ধরনের আনন্দ করে, ভয়ভীতি দেখিয়ে উল্লাস প্রকাশ কতটকু যুক্তিযুক্ত ? এই আনন্দে আমরা ঘরে কতখানি নিরাপদে থাকতে পারি ?

---

Comments: 8 — https://sonelablog.com/%e0%a6%98%e0%a6%b0%e0%a7%87-%e0%a6%93-%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%b0%e0%a6%be%e0%a6%aa%e0%a6%a6-%e0%a6%a8%e0%a6%87/#comments
