# গ্রাফিতি

- Author: [ছাইরাছ হেলাল](https://sonelablog.com/author/sairashelal/)
- Published: 2021-04-23T11:47:11+00:00
- Updated: 2021-04-23T06:53:41+00:00
- Category: [একান্ত অনুভূতি](https://sonelablog.com/category/misc/personal/)
- URL: https://sonelablog.com/%e0%a6%97%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%be%e0%a6%ab%e0%a6%bf%e0%a6%a4%e0%a6%bf/

---

মৃত্যুর হাঁটা পথে পায়ে পা-ফেলে  
ক্রমাগত হেঁটে যাচ্ছি বিভাজিত হবো বলে,  
এ এক অমোঘ নিয়তি;  
সই করা মৃত্যু পরোয়ানা ঝুলে আছে  
দৃশ্যত অদৃশ্যতায়, বিয়োগ চিহ্নের মত;

এঁকে রাখা দেয়াল গ্রাফিতি  
কখন যে জেনে-অজান্তে খসে পড়বে  
আগাম জানান দিয়ে না-দিয়েও।  
এ যেন হঠাৎ উল্টে পড়া বোবা-ভাস্কর্য  
সারা শরীরে গেঁথে আছে অবিশ্বাসের পেরেক;

চির-ঘুমের শীতল পাটিতে শুয়ে তবুও ভাবি,  
অলৌকিক ভাবে হলেও, পবিত্রতার দেশে  
এবার/আবার দেখা হবে, সবার সাথে, ঝর্ণা-জল-স্নানে।

ছবি নেটের।

---

Comments: 22 — https://sonelablog.com/%e0%a6%97%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%be%e0%a6%ab%e0%a6%bf%e0%a6%a4%e0%a6%bf/#comments
