# গৌরব

- Author: [কামরুল ইসলাম](https://sonelablog.com/author/kamrul-islam75/)
- Published: 2020-12-16T11:43:12+00:00
- Updated: 2020-12-16T11:43:12+00:00
- Category: [কবিতা](https://sonelablog.com/category/literacy/poetry/)
- URL: https://sonelablog.com/%e0%a6%97%e0%a7%8c%e0%a6%b0%e0%a6%ac/

---

 

পাড়ার ছেলে,  নাম তার খোকা ~

হাবলু, বাবলু,  একটু বোকা ~

লোকে এমনটিই জানে ~

খোকা নেয় না তা কানে ~

একদা ডাক এসেছে দেশ জুড়ে ~

পরাধীনতায়  যাচ্ছে বুক পুড়ে  ~

বৃদ্ধা যুবা যাচ্ছে দলে দলে ~

মুক্তির মিছিলে,  লাল সবুজ পতাকা তলে ~

খোকা ভাবে,  এমনি করে যায় না থাকা ঘরে ~

মরতে হয় মরবো,  লড়াই করে ~

বোকা ছেলেটি উঠলো জেগে ~

দেশের প্রেমে,  মুক্তির অনুরাগে  ~

আঁধার রাতে দিলো খোকা,  সীমানা পাড়ি ~

বুকে বল,  মনে পণ,  অস্র নিলো ধরি ~

পাড়ার লোকে খুঁজে বেড়ায়,  খোকা গেলো কই ~

লাল সবুজের নিশান হাতে,  খোকা এলো ঐ ~

ধন্য ধন্য বলে পাড়া হলো সরব ~

বোকা ছেলে খোকা ই আমাদের গৌরব   ।

~~~~~~~~~~~~~~~

রচনা কাল ঃ ১৬/১২/১৯

ঢাকা

---

Comments: 14 — https://sonelablog.com/%e0%a6%97%e0%a7%8c%e0%a6%b0%e0%a6%ac/#comments
