# গোলাপের নানা রং

Author: শুন্য শুন্যালয়
Published: 2017-03-08
Category: ছবিব্লগ
URL: https://sonelablog.com/%e0%a6%97%e0%a7%8b%e0%a6%b2%e0%a6%be%e0%a6%aa%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%a8%e0%a6%be%e0%a6%a8%e0%a6%be-%e0%a6%b0%e0%a6%82/

এই লেখাটি দুজন ভেজাল নামের মানুষকে উৎসর্গিত। একজনের নাম [মৌনতা](/blogger/mounata/), বুঝতেই পারছেন কেন ভেজাল। কারণ তাহার মতো মুখরা গুন্ডা নারীর নাম মৌনতা কী করে হয়! আরেকজন [মিষ্টি জ্বিন](/blogger/misty16/)। জ্বিন ভূতের কথা শুনলেই যেই ইট ছোড়াছুড়ি র কথা মনে পড়ে ইনি তাই- ই। শুধু নামের আগে মিষ্টি জুড়ে দিয়ে উনি ফরমালিন এর চাইতে দামী ভেজাল জুড়ে দিয়েছেন। বাপ্রে কি যে পাজি মেয়ে!  
বলেছিলাম না দুটাকে গোলাপের মধ্যে ডুবিয়ে মারবো? নিয়ে এসেছি গোলাপ সমুদ্র। এ গোলাপে কাঁটাও আছে। যদি পারো বেঁচে থাকো, এ তোমাদের অগ্নি নয়, গোলাপ পরীক্ষা। ছুঁয়ে ছুঁয়ে দেখো তবু আঁচলে নিওনা। আঁচল ছিড়ে গেলে বেলী কুড়াবে কী করে!!

![গোলাপী বেগম](http://sonelablog.com/wp-content/uploads/2017/03/20161214_102838-.jpg)

গোলাপ আমার প্রিয় ফুল নয়। একটু আধটু তাকিয়ে দেখি, সুন্দরের দিকে তাকানো যেতেই পারে, সে প্রিয় হবে এমন নয়।

![হলুদ গোলাপ ](http://sonelablog.com/wp-content/uploads/2017/03/IMG_1941-2-.jpg)

ভূবন জুড়ে গোলাপ ফোঁটাবে, রোপণ করেছিলে তো? ও যে আপনা আপনি ফোঁটার নয়।

![রক্তলাল গোলাপ ](http://sonelablog.com/wp-content/uploads/2017/03/IMG_1944-.jpg)

কেউ দেখে গোলাপের রং, কেউ নেয় সুবাস, আর কেউ তার কাঁটা। বাহ্ দেখা নেয়ার এতো খেলা! নানা রং এর মানুষ।

![কেমন যেন নামছাড়া রং। ভারি মিষ্টি ](http://sonelablog.com/wp-content/uploads/2017/03/20170228_085826-.jpg)

অকালে গোলাপ ছুঁয়ে সর্বনাশী হলে, কতো কাল ঝরা পাপড়িগুলো অভিশপ্ত করলে বলোতো!!

![বুবুর প্রিয় সাদাগোলাপ ](http://sonelablog.com/wp-content/uploads/2017/03/20170206_085038-2-.jpg)

জীবন ফুলশয্যা নয় এর ইংরেজি দেখেছো? life is not a bed of roses. কারো কাছে ফুল মানে শুধুই গোলাপ। এককানা নয় কী?

![বেগুনী গোলাপ ](http://sonelablog.com/wp-content/uploads/2017/03/20170228_090035-2-.jpg)

কোথায় যেন সুন্দর একটা কথা পড়েছিলাম, সবাই বলে গোলাপে কাঁটা থাকে, আমিতো উল্টো বলি কাঁটাতে গোলাপ ফোঁটে।

![অদ্ভুত প্রিন্টেড গোলাপ ](http://sonelablog.com/wp-content/uploads/2017/03/20170224_104233-.jpg)

এক গোলাপ গাছে দুইটি গোলাপ ছিলো। টোকা দেয়ায় ঝরে পড়লো একটি, আরেকটি বেঁচে থেকে শুকিয়ে মরলো।

![লাল গোলাপ ](http://sonelablog.com/wp-content/uploads/2017/03/20170228_084751-.jpg)

প্রকৃতির গোলাপ আর মানুষের বানানো সুন্দর কিছু, কে জিতবে? আমিতো বলি মানুষ।

![হলুদ, কমলার মিশ্র গোলাপ ](http://sonelablog.com/wp-content/uploads/2017/03/20170228_085740-2-.jpg)

গোলাপ ফোঁটার ভয়েই কিনা গ্রীষ্ম চলে যায় কে জানে। শুরু হলো আমার পাতা ঝরার দিন, আর তোমার আমের মুকুল ঘ্রাণ নেবার।

![মিষ্টি গোলাপী ](http://sonelablog.com/wp-content/uploads/2017/03/IMG_1967-3-.jpg)

কোন এক গোলাপপ্রেমিক নিংড়ে নেবে শেষটুকু, এই আশাতেই তৈরি করলো গোলাপজল। সবকিছুর শেষ অই চেটেপুটে নেওয়াতেই।

![সাদা ও পিংক গোলাপ ](http://sonelablog.com/wp-content/uploads/2017/03/20131018_090621-.jpg)

রজনীগন্ধার একটা স্টিকের বিনিময়ে তোমাকে একশো গোলাপ চুরি করে এনে দেব। কী, ইকুয়াল করতে বসেছ? এক রজনীগন্ধা ইকুয়াল একশো গোলাপ? ভাবলে না একবারো, আমার আনন্দ ইকুয়াল তোমার আনন্দ!!

![](http://sonelablog.com/wp-content/uploads/2017/03/IMG_1970-3-.jpg)

একটা গোলাপ দেবো; বলো, একশো আদর দেবে? ও, তুমি রাজি? চাইনা আদর। গোলাপের সিজন ফুরালে কী করবে? 🙁

পুনশ্চঃ অনেক বকেছি বুঝি? এই নাও তোমাদের দুজনের জন্য দুই গোলাপ -{@   -{@ সাথে হৃদয়খানাও (3
