# গোলাপের আত্মচিৎকার

- Author: [সুপর্ণা ফাল্গুনী](https://sonelablog.com/author/suparna-falguni/)
- Published: 2021-04-15T17:25:57+00:00
- Updated: 2021-04-16T04:30:50+00:00
- Category: [একান্ত অনুভূতি](https://sonelablog.com/category/misc/personal/)
- URL: https://sonelablog.com/%e0%a6%97%e0%a7%8b%e0%a6%b2%e0%a6%be%e0%a6%aa%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%86%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%9a%e0%a6%bf%e0%a7%8e%e0%a6%95%e0%a6%be%e0%a6%b0/

---

 

ধূলোপড়া ডায়েরীর পাতায় দম বন্ধ হতে হতে- বিবর্ণ গোলাপটির আত্নচিৎকার থেমে গেছে সে-ই বহুবছর আগের বিষন্ন গোধূলি মাখা সন্ধ্যার আবিরে। তারপর বহু দিন গেছে, রাত গেছে, সাঝের মায়া হারিয়ে গেছে অতলে; বুক-পাঁজরের ক্ষতটা বেড়েই চলেছে কর্কট রোগের আনুরূপ্য।

সময়ের বিবর্ণতা বয়সের ভারে নুয়ে পড়েছে সজনে ডাটায়; দেবদারু জুড়ে স্মৃতির পাতাগুলো জড়ো হয়ে আছে কালের সাক্ষী হয়ে। সন্ধ্যেরা ভীড় করে প্রতিনিয়ত ঘড়ির কাঁটার পেন্ডুলামে; নক্ষত্রেরা দলছুট হয়ে ঝরে পড়ে মর্ত্যলোকে গভীর আলিঙ্গনের আশে।

গ্রাফিতি জুড়ে ভয়ংকর বাস্তবতা প্রস্ফুটিত তুলির আখরে; বাস্তব/পরা-বাস্তবের আজন্ম লড়াই মনের আঙ্গিনায়। কলমিলতায় ভেসে রয় সহস্র আত্নহননের কাব্যকথন; নিঃসঙ্গতা আঁকড়ে ধরে অশরীরী অবয়বে দুঃস্বপ্নের করাল থাবায়; প্রণয়িনীর নাগিন দংশনে পুল-সিরাত সহজেই আলিঙ্গনে জড়িয়ে নেয়।

ছবি – নিজস্ব

---

Comments: 24 — https://sonelablog.com/%e0%a6%97%e0%a7%8b%e0%a6%b2%e0%a6%be%e0%a6%aa%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%86%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%9a%e0%a6%bf%e0%a7%8e%e0%a6%95%e0%a6%be%e0%a6%b0/#comments
