# গোপন সম্পর্ক

- Author: [কামরুল ইসলাম](https://sonelablog.com/author/kamrul-islam75/)
- Published: 2019-11-07T13:39:47+00:00
- Updated: 2019-11-07T13:39:47+00:00
- Category: [কবিতা](https://sonelablog.com/category/literacy/poetry/)
- URL: https://sonelablog.com/%e0%a6%97%e0%a7%8b%e0%a6%aa%e0%a6%a8-%e0%a6%b8%e0%a6%ae%e0%a7%8d%e0%a6%aa%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%95/

---

💛💛💛💛💛💛💛💛💛💛💛  
একটি সম্পর্ক গোপন থাক, খুব যতনে ~  
ভ্রষ্ট পথের নস্ট সুখের উষ্ণ আবরণে ~  
রাত গভীরে ফিসফিসিয়ে মিষ্টি কথার ফুলঝুরি ~  
একলা প্রহর বিষণ্ণতায় আকাশের ঐ নীল চুরি ~  
কপাল জুড়ে টিঁপ লাগানো, তাও জানান ~  
রেশমী চুড়ি শাড়ী রংয়ে বেশ মানান ~  
জানে, জানুক একান্তীয় গোপন লোকে আপন সুরে ~  
কষ্ট গুলো সুভাস ছড়াক, শিউলি ঝরা প্রতি ভোরে ~  
থাক গোপনে, মিথ্যে প্রেমের সত্য ছোঁয়া অনুভবে ~  
স্মৃতি গুলো নষ্ট পাতায় জল রংয়ে আঁকা হবে ~  
সাঁঝের বেলা হাঁটবো দুজন পা মিলিয়ে ~  
আঁচলের মায়ায় ভরিয়ে দিবো, সব বিলিয়ে ~  
জীবন জুড়ে থাক না এমন প্রেমের গল্প, সংগোপনে ~  
সুখ যদি পাই , মিছে আলপনায় স্বপ্ন বুনে ।।  
~~~~~~~~~~~~~~~~~~~~~  
রচনা কাল ঃ ১৩/০৯/১৯  
ঢাকা

---

Comments: 14 — https://sonelablog.com/%e0%a6%97%e0%a7%8b%e0%a6%aa%e0%a6%a8-%e0%a6%b8%e0%a6%ae%e0%a7%8d%e0%a6%aa%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%95/#comments
