# গোছাপরা মন

- Author: [আলমগীর সরকার লিটন](https://sonelablog.com/author/al571981amgir/)
- Published: 2022-06-11T06:09:06+00:00
- Updated: 2022-06-11T06:09:06+00:00
- Category: [কবিতা](https://sonelablog.com/category/literacy/poetry/)
- URL: https://sonelablog.com/%e0%a6%97%e0%a7%8b%e0%a6%9b%e0%a6%be%e0%a6%aa%e0%a6%b0%e0%a6%be-%e0%a6%ae%e0%a6%a8/

---

*গোছাপরা মুখে মাঝে মাঝে*  
*পবিত্র শব্দের এলার্জি ধরে;*  
*পশ্চিমা গোলাপের ঘ্রাণ বুঝে না*  
*প্রতিবাদির কৃষ্ণচূড়া মিছিল*  
*রাস্তার মোড়ে মোড়ে রাঙিয়ে যায়*  
*সেটাও বুঝে না- ঈশ্বরের ভয় নেই-*  
*কি করে থাকবে তারা তো গোছাপরা প্রাণী;*  
*আমাদের বিচার আছে কি দরকার?*  
*পাপের দুর্গন্ধ সুবাস কাউকে ছাড়বে না-*  
*একদিন অনলে ভ্রষ্ট হবে গোছাপরা মন।*  
২৮ জ্যৈষ্ঠ ১৪২৯ ১১ জুন’২২

---

Comments: 10 — https://sonelablog.com/%e0%a6%97%e0%a7%8b%e0%a6%9b%e0%a6%be%e0%a6%aa%e0%a6%b0%e0%a6%be-%e0%a6%ae%e0%a6%a8/#comments
