# গোঁফ দেখেই যায় চেনা মিঃ জেনারেল

- Author: [জিসান শা ইকরাম](https://sonelablog.com/author/jeshan4u/)
- Published: 2014-01-04T19:30:20+00:00
- Updated: 2014-01-04T19:55:11+00:00
- Category: [একান্ত অনুভূতি](https://sonelablog.com/category/misc/personal/), [এদেশ](https://sonelablog.com/category/this_country/)
- URL: https://sonelablog.com/%e0%a6%97%e0%a7%8b%e0%a6%81%e0%a6%ab-%e0%a6%a6%e0%a7%87%e0%a6%96%e0%a7%87%e0%a6%87-%e0%a6%ac%e0%a7%81%e0%a6%9d%e0%a6%be-%e0%a6%af%e0%a6%be%e0%a7%9f-%e0%a6%95%e0%a7%87%e0%a6%ae%e0%a6%a8-%e0%a6%ac/

---

[!\[\](http://sonelablog.com/wp-content/uploads/2014/01/kucing-hitam-320x200.jpg)](http://sonelablog.com/wp-content/uploads/2014/01/kucing-hitam-320x200.jpg)

#কি এমন প্রয়োজন ছিল হঠাৎ করে ‘ জয়বাংলা ‘ বাদ দিয়ে বাংলাদেশ জিন্দাবাদ বলার ? যে রন হুংকারে ১৯৭১ এ পাকি সেনা এবং রাজাকারদের আত্মা কেপে উঠত । যে ‘ জয়বাংলা ‘ – বলতে বলতে ১৯৭১ এ মুক্তিকামী জনতা বদ্যভুমিতে পাকিদের বুলেটে প্রান দিয়েছে । একটি শ্লোগান দেশের শত্রু ব্যাতিত আর সবার মুখেই তো উচ্চারিত হতো। সে জয়বাংলা ধ্বনি কি আপনারও শরীর পুড়ে যেতো ? যেমনটা যেত পাকিদের ?  
#কেনই বা মীমাংসিত বাঙ্গালী জাতী থেকে বাংলাদেশী হয়ে গেলো ?  
#রাতারাতি পাল্টে গিয়ে ”বাংলাদেশ বেতার ” হয়ে গেলো ” রেডিও বাংলাদেশ ” – কেউ কি দাবী জানিয়েছিল এই নাম পরিবর্তনের ? নাকি বাংলা বলতে সমস্যা হচ্ছিল এই জাতির ?  
#বিমান বাংলাদেশ হয়ে গেলো ” বাংলাদেশ এয়ারলাইন্স ” – যেন পাকিস্তান এয়ারলাইন্সের ঘ্রান কিছুটা হলেও পাওয়া যায় , এজন্য ?  
#পাঠ্য পুস্তক থেকে ” পাকিস্থানি হানাদার বাহিনী ” পাল্টে হয়ে গেলো শুধু ” হানাদার বাহিনী ” । রাজাকারদের স্থলে পাঠ্যপুস্তকে স্থান করে নিল ” দুষ্কৃতিকারী ” । পাকিস্থান হানাদার বাহিনী আর রাজাকার লিখতে কেউ কি নিষেধ করেছিল জনাব ?  
#একমাত্র সরকারী টিভি এবং বেতার এ আপনি জীবিত থাকা অবস্থায় এবং সাত্তার সাহেব যতদিন ছিলেন , উচ্চারিত হয়নি পাকিস্থানি হানাদার বাহিনী এবং রাজাকার , আলবদর , আলসামস ‘ শব্দ সমুহ ।  
#বেতার এবং টিভি থেকে দেশের গান হিসেবে নিষিদ্ধ করে দিলেন , ১৯৭১ এ স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে প্রচারিত গান সমুহ । কেন জনাব ? এই গান কি আপনার গায়ে জ্বালা পোড়া সৃষ্টি করেছিল ?  
#বেতারে প্রচারিত হতে থাকলো উর্দু গান । বংলা বাদ দিয়ে এই উর্দু প্রীতি কেন ছিল আপনার ?  
#জেল থেকে ছেড়ে দিলেন সাজাপ্রাপ্ত ৭০০+ রাজাকার , আলবদর , আলসামস , শান্তি কমিটর কালপ্রিটদের । অধ্যাদেশ দিয়ে বন্ধ করে দিলেন ‘ যুদ্ধাপরাধী বিচারের ৯৩ টি আদালত। মুক্ত করে দিলেন ১১০০০+ পাকিস্থানি দোসরদের । কেউ কি আন্দোলন করেছিল তাদের মুক্তির বিষয়ে ?

১৯৭৫ সন দেখা আমরা যারা জীবিত আছি – তারা কেউই এসব ভুলিনি ।  
বিড়ালের গোঁফ  দেখেই বুঝেছিলাম , আপনি কেমন বিড়াল ।

---

Comments: 21 — https://sonelablog.com/%e0%a6%97%e0%a7%8b%e0%a6%81%e0%a6%ab-%e0%a6%a6%e0%a7%87%e0%a6%96%e0%a7%87%e0%a6%87-%e0%a6%ac%e0%a7%81%e0%a6%9d%e0%a6%be-%e0%a6%af%e0%a6%be%e0%a7%9f-%e0%a6%95%e0%a7%87%e0%a6%ae%e0%a6%a8-%e0%a6%ac/#comments
