# গেন্দি মাসির হাসি

- Author: [বোরহানুল ইসলাম লিটন](https://sonelablog.com/author/borhan081975/)
- Published: 2022-03-25T02:24:49+00:00
- Updated: 2022-03-25T02:24:49+00:00
- Category: [কবিতা](https://sonelablog.com/category/literacy/poetry/)
- URL: https://sonelablog.com/%e0%a6%97%e0%a7%87%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a6%e0%a6%bf-%e0%a6%ae%e0%a6%be%e0%a6%b8%e0%a6%bf%e0%a6%b0-%e0%a6%b9%e0%a6%be%e0%a6%b8%e0%a6%bf/

---

পাশের বাড়ির বুদ্ধু জেঠা  
খাবার আশে ভাজি,  
হাট থেকে এক ছোট্ট ইলিশ  
কিনছে হয়ে রাজি।

জেঠি শুধায় দুর্দিনে আজ  
এই কি তোমার শান?  
শুনেই এ বাক জাগলো আড়ে  
সজাগ দু’টি কান।

বুঝায় জেঠা ক্যান করো আর  
আফসোসে হায় হায়!  
কাল না হলে দু’দিন পরেই  
করবো ফের এ আয়।

তারচে’ বরং মাছে দেখে কও  
কেমন হলো জিত!  
জেঠি ভাবে রস ঝরে ক্যান  
গললো কি ওর পীত!

ব্যাগ ঢেলেই কয় মাছ তো পচা  
অনেক দিনের বাসি!  
শুনেই সেকি গেন্দি মাসির  
খিল-খিলানি হাসি!

ছবিঃ সোনেলা গ্যালারী থেকে।

---

Comments: 11 — https://sonelablog.com/%e0%a6%97%e0%a7%87%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a6%e0%a6%bf-%e0%a6%ae%e0%a6%be%e0%a6%b8%e0%a6%bf%e0%a6%b0-%e0%a6%b9%e0%a6%be%e0%a6%b8%e0%a6%bf/#comments
