# গুল-গল্পের বসন্ত

- Author: [সাবিনা ইয়াসমিন](https://sonelablog.com/author/sabina-yeasmin/)
- Published: 2020-02-09T19:47:46+00:00
- Updated: 2020-02-10T06:28:12+00:00
- Category: [একান্ত অনুভূতি](https://sonelablog.com/category/misc/personal/)
- URL: https://sonelablog.com/%e0%a6%97%e0%a7%81%e0%a6%b2-%e0%a6%97%e0%a6%b2%e0%a7%8d%e0%a6%aa%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%ac%e0%a6%b8%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a4/

---

টুকটাক টুকরো হাওয়ায়  
বিদায়ী মাঘী-রাত শুধায়,  
বসন্ত কি এসেছে বেলায়-অবেলায়  
ধার করা কবিতায়, কবিতার সাথে?

হাহা অট্টহাসি  
ভাঙলো বিষম অট্টালিকায়  
কত-শত বাধার কাঁটা,  
হরেক পদের পেরেক-আঁটা তক্তার বক্তৃতায়!!

মরীচিকার বালুমাঠে  
দেখেছি বসন্তের খাবি খাওয়া,  
সারা অঙ্গে ফুঁটেছিলো  
জখমি-শীতের বরফি-ধুলা ;

এলেবেলে বিপুল শব্দে  
রকমারি ছবির তুমুল বহরে,  
বসন্ত কি লুটিয়ে গেলো  
নিকানো রসুন ক্ষেতে?! 😜😜

★ জবাব পোস্ট 🙂

---

Comments: 18 — https://sonelablog.com/%e0%a6%97%e0%a7%81%e0%a6%b2-%e0%a6%97%e0%a6%b2%e0%a7%8d%e0%a6%aa%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%ac%e0%a6%b8%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a4/#comments
