# গুপ্ত ঘাতক

- Author: [হালিমা আক্তার](https://sonelablog.com/author/halima7/)
- Published: 2021-04-10T18:27:57+00:00
- Updated: 2021-04-11T06:59:23+00:00
- Category: [কবিতা](https://sonelablog.com/category/literacy/poetry/)
- URL: https://sonelablog.com/%e0%a6%97%e0%a7%81%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%a4-%e0%a6%98%e0%a6%be%e0%a6%a4%e0%a6%95/

---

 

পুরো শহর জুড়ে নিস্তব্ধতা  
রাস্তার ল্যাম্পপোস্ট গুলো  
দাঁড়িয়ে দাঁড়িয়ে পাহারা দিচ্ছে ,  
রাতের নিরবতা ভেঙে মাঝে মাঝে  
এম্বুলেন্স ছুটে চলে  
হয়তো শেষ ঠিকানার টানে |  
শহরের মানুষ এখন আর  
সন্ধ্যার পর বাড়ির বাহির হয়না  
পুরো শহর যেন এক ভুতুরে নগরী ,  
অথচ এই মহাসড়ক ধরে  
কত শত গাড়ি চলতো ,  
কখনো কখনো গাড়ির শব্দে  
ঘুম পালাতো |  
গলির মোড়ের ওই চায়ের দোকানে  
রাতভর চলতো আড্ডা |  
কোন এক অজানা গুপ্ত ঘাতক  
এসেছে শহর জুড়ে  
তাকে দেখা যায় না  
তার ঢাল তলোয়ার নাই  
তার কাছে নাই কোন বোমা বারুদ  
তবু তার ভয়ে প্রকম্পিত শহরবাসি |  
গুপ্ত ঘাতক কখন কোথায় আক্রমণ করে  
কেউ জানেনা ,  
এই অজানা ঘাতকের ভয়ে  
শিশুরা স্কুলে যায়না  
পাছে ঘাতক আক্রমণ করে বসে ,  
কোলাহলপূর্ণ  স্কুল আজ বিরান ভূমি  
গুপ্ত ঘাতক সবাইকে করেছে ঘর  বন্দি |  
ইচ্ছে হলে ও আড্ডা হয়না  
বন্ধু কতদিন পর দেখা হলো বলে —  
কেউ কাউকে জড়িয়ে ধরে না  
পাছে গুপ্ত ঘাতক দেয় হানা |  
গুপ্ত ঘাতক আজ করছে বিশ্ব শাসন  
কোথায় পঞ্চপান্ডপ ( আমেরিকা , রাশিয়া ,  
ব্রিটেন , ফ্রান্স , চীন ) এর সমরাঙ্গন |

---

Comments: 14 — https://sonelablog.com/%e0%a6%97%e0%a7%81%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%a4-%e0%a6%98%e0%a6%be%e0%a6%a4%e0%a6%95/#comments
