# গুটানো রোদের আঁচ

- Author: [ছাইরাছ হেলাল](https://sonelablog.com/author/sairashelal/)
- Published: 2020-10-14T16:15:42+00:00
- Updated: 2020-10-14T16:15:42+00:00
- Category: [একান্ত অনুভূতি](https://sonelablog.com/category/misc/personal/)
- URL: https://sonelablog.com/%e0%a6%97%e0%a7%81%e0%a6%9f%e0%a6%be%e0%a6%a8%e0%a7%8b-%e0%a6%b0%e0%a7%8b%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%86%e0%a6%81%e0%a6%9a/

---

 

শরতের এই বৃষ্টি রোদের সাথে আর  
সন্ধি হতে ইচ্ছে করে না,  
যুদ্ধ!তাও না, এই আঁচে-পোড়া রোদে;

প্রেম!সে-তো বস্তা পচা বাবু খাইছো/খাবা,  
ক্ষুধার্ত হৃদয়ের চিৎকার চেচামেচি,  
অতি সাহসী প্রেমিক/প্রেমিকার;

মুখবন্ধে যতটা রোদ যতটা বৃষ্টি ঘিরে থাকতো শরৎ,  
সে জলজ জলে অনারোগ্যের বালি।

অপরিচিত অনাত্মীয়ের মত শরৎ এখন  
সূঁই সুতোর পরিহাস ভালোবাসা,  
কৃতিত্ব এই রোদের-বৃষ্টিকেই দিচ্ছি;

এবার বিদেয় হও, ঝুঁকে পড়া নিষ্ক্রান্ততা নিয়ে,  
রূপচাঁদার-জাল তুলে, আলস্যের-চাঁদ গুটিয়ে,  
আচানক অভিমান করে হলেও;

ছবি নেটের।

---

Comments: 28 — https://sonelablog.com/%e0%a6%97%e0%a7%81%e0%a6%9f%e0%a6%be%e0%a6%a8%e0%a7%8b-%e0%a6%b0%e0%a7%8b%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%86%e0%a6%81%e0%a6%9a/#comments
