# গুজব

- Author: [চাটিগাঁ থেকে বাহার](https://sonelablog.com/author/bahar2007/)
- Published: 2019-11-01T17:11:03+00:00
- Updated: 2019-11-03T00:17:36+00:00
- Category: [কবিতা](https://sonelablog.com/category/literacy/poetry/)
- URL: https://sonelablog.com/%e0%a6%97%e0%a7%81%e0%a6%9c%e0%a6%ac/

---

গুজব  
*  
মহারাজার কামলা চাষির খামারে করে হামলা  
সদলবলে জোর করে নিয়ে আসে হালের বড় গরু,  
অসহায় চাষী জনতার আদালতে পেশ করে মামলা,  
মহারাজা জনতারে কয় তোমরা কি বিশ্বাস করো?

মহারাজার মহামতি পুত্র খুঁজে পেল পিকনিকের সূত্র  
ছিন্নমূল বিধবা ছখিনার ছিলো গুটা দশেক ছাগল,  
বড় ছাগলটি হারিয়ে অপমানে জ্বলে বিধবার গাত্র,  
পাবলিকে বিচারিলে মহারাজা কয় বুড়ি হয়েছে পাগল।

চাষির প্রতিবাদী ছেলে গুম হয়ে পাওয়া যায় লাশ  
হায় হায় করে জনতা এ কোন দেশে বাস করি আজব!  
মহারাজা কয় চারিদিকে মহা-ষড়যন্ত্র করতে আমার সর্বনাশ,  
কেউ বিশ্বাস করিও না কারণ এ সবি ছিল রাজ্যের বিরুদ্ধে গুজব!

---

Comments: 20 — https://sonelablog.com/%e0%a6%97%e0%a7%81%e0%a6%9c%e0%a6%ac/#comments
