# গুচ্ছ লিমেরিক

- Author: [মাহবুবুল আলম](https://sonelablog.com/author/mahbubulalam/)
- Published: 2019-10-30T13:10:34+00:00
- Updated: 2019-10-30T13:12:13+00:00
- Category: [কবিতা](https://sonelablog.com/category/literacy/poetry/)
- URL: https://sonelablog.com/%e0%a6%97%e0%a7%81%e0%a6%9a%e0%a7%8d%e0%a6%9b-%e0%a6%b2%e0%a6%bf%e0%a6%ae%e0%a7%87%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%95/

---

মাহবুবুল আলম ।।

**এক.**

ভাঙ্গাভাঙ্গি খেলরে সবাই ভাঙ্গাভাঙ্গি খেল

আমজনতার মাথায় ভাঙ্গ শক্ত পাকা বেল

আমজনতা বড়ই বোকা

দেয়া যায় সহজে ধোকা

তবু তাদের হয়না হুস দাঁড়িয়ে দেখে খেল।

**দুই.**

বুকের ভেতর গুমড়ে মরে একলা গানের পাখি

আয়রে পাখি আমার কাছে, বুকের খাঁচায় রাখি।

তোকে ভীষণ ভালোবাসি

তোরই সাথে কান্না হাসি

তোর সাথে যে বাঁধা আছে আমার মনের রাখী।

**তিন.**

যারা চড়ে ভুল রথে, যায় তারা ভুল পথে  
ফিরে আসেনা আর, সেপথ বড় অন্ধকার।

অতলে ডুবে মরে,  
পড়ে থাকে ডুবোচরে

এ ঘৃণ্যজীবনের নেয়না কেহ ভার।

**চার.**

বুকে আগুন নিয়ে কী করে যে বসে আছো তুমি  
পুড়ে যায় দেহ-মন, পুড়ে যায় ফসলি ভূমি

তবুও তুমি নির্বিকার  
করনা কোন প্রতিকার

আগুন নেভাতে বেরুও মায়ের কদম চুমি।

**পাঁচ.**

গুড়িয়ে দাও, দাও গুড়িয়ে সর্বনাশের রথ

পুড়িয়ে দাও, দাও পুড়িয়ে বিষকাটালীর পথ

ধ্বংস কর, বিষবৃক্ষের বন

শুরু কর অসুরবিনাশী রণ

গড়বো চল সবাই মিলে দৃঢ় ঐক্যমত।

**ছয়.**

যারা আমার ফুল বাগানে ছড়াতে চায় বিষ

এদের সাথে যারা দেয় একই সুরে শিস

এরা কারা সবার জানা

অন্ধকারে দেয় যে হানা

এরা সবাই দেশের শত্রু করে যে ফিস।

 

---

Comments: 17 — https://sonelablog.com/%e0%a6%97%e0%a7%81%e0%a6%9a%e0%a7%8d%e0%a6%9b-%e0%a6%b2%e0%a6%bf%e0%a6%ae%e0%a7%87%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%95/#comments
