# গুচ্ছ কাব্য

- Author: [মাসুদ চয়ন](https://sonelablog.com/author/masudchoyon/)
- Published: 2019-07-18T13:35:44+00:00
- Updated: 2019-07-18T13:35:44+00:00
- Category: [কবিতা](https://sonelablog.com/category/literacy/poetry/)
- URL: https://sonelablog.com/%e0%a6%97%e0%a7%81%e0%a6%9a%e0%a7%8d%e0%a6%9b-%e0%a6%95%e0%a6%be%e0%a6%ac%e0%a7%8d%e0%a6%af/

---

(অমিমাংসিত)  
প্রতিটি পদক্ষেপ যখন ঘাস হয়ে ওঠে,  
তখন অস্তিত্বের জানান দেয় স্নিগ্ধ সকাল,  
ক্ষণ জন্মা নিথর শিশির বিন্দু-  
একটু ছুঁয়ে দিলেই অদৃশ্য হয়ে যায়-.  
অথচ তাহার শিল্প জন্ম পৃথিবীকে অসীম স্নিগ্ধতা বিলায়-  
আফসোস তুমি ফুটে ওঠো ক্ষণজন্মে  
জীবনের স্কেচে আঁকা অমিমাংসিত পদক্ষেপ-  
প্রশ্নরা করে চলেছে অধীর অপেক্ষা,উত্তর আসেনাকো আর।  
//  
(রঙতুলি)  
স্বপ্নের শুভ্র স্পর্শগুলো ফিউশন বিকিরণের মতো পুঁড়ছে–  
পুঁড়ছে ফেনিল সাগর মাতাল নদীর ঢেউ-  
পাহাড়েের শিরো খাঁজে সঁপেনীল আগুন আকাশ  
ঝড় উঠেছে জীবনভূমে-  
শিল্পির স্কেচে আঁকা জলন্ত আগ্নেয়গিরি-  
এক পৃথিবীর দৈণ্য দশায় থরথর কাঁপছে ক্ষুধায় ব্যথায়-  
তোমরা যে রঙতুলিকে ভালোবেসে যাও যুগে যুগে কালে কালে।  
//  
(পটচিত্র)  
এক পৃথিবী আফসোসে রক্তপোঁড়া গ্লাণিগুলো ভেসে ওঠে মহাকালের নব্য পর্বে-  
এক নদী ধর্ষিতা জল  
এক সমুদ্র আর্তের ক্রন্দনে মিলেমিশে রক্ত আকাশের সংকেত হয়ে ওঠে  
সেই ঢেউয়ে ঝর্নার ধারা বয়ে নিয়ে আসে যুদ্ধের প্রয়োজন-  
চারিদিকে রক্ত আর জল-  
এই আমাদের মানবিক পৃথিবীর পটচিত্র।  
(মাসুদ চয়ন)

---

Comments: 11 — https://sonelablog.com/%e0%a6%97%e0%a7%81%e0%a6%9a%e0%a7%8d%e0%a6%9b-%e0%a6%95%e0%a6%be%e0%a6%ac%e0%a7%8d%e0%a6%af/#comments
