# গুচ্ছানুভূতি //৩

- Author: [বন্যা লিপি](https://sonelablog.com/author/lipi71/)
- Published: 2020-08-28T10:45:08+00:00
- Updated: 2020-08-28T10:47:52+00:00
- Category: [একান্ত অনুভূতি](https://sonelablog.com/category/misc/personal/)
- URL: https://sonelablog.com/%e0%a6%97%e0%a7%81%e0%a6%9a%e0%a7%8d%e0%a6%9b%e0%a6%be%e0%a6%a8%e0%a7%81%e0%a6%ad%e0%a7%82%e0%a6%a4%e0%a6%bf-%e0%a7%a9/

---

গুচ্ছানুভূতি//

ঠিকানা খুঁজি-

অনেকদিন হলো আকাশের ঠিকানা খুঁজে পাইনা আর।

প্রহরী হয়ে গেছি পাখায়

দিয়ে ভর।

সাদা মেঘের গভীর থেকে কেড়ে নিতে চাই অঝর বৃষ্টি!

২-

একলা কাক-

নীলের চাদরে চিরে চ্যাপ্টা একটা দুপুর ঠাঁয় ঝুলে আছে কারেন্টের তারে।

একটা নিঃসঙ্গতার প্রতীক

খুঁড়ে যাচ্ছে সময়ের গর্ভ।

৩-

বৃক্ষের ছায়া-

দূরবর্তী চাঁদের ছায়ায় রেখেছি গোপন অজস্র কথপকথনের বৈচী!

বৃক্ষের শরীর আচড়ে

কুড়িয়ে নিয়েছি জোছনার

হাসি।

৪-

চাঁদ-

 

গরবিনী পণ করে হয়েছে অহংকারী!

ধরাছোঁয়ার নাগালের ওপারে রেখেছে নিজেকে বন্দী……

৫-

হারানো বসন্ত-

যেখানে বসন্ত বিদায় নেবার পথ খুঁজে হয়রান!

মৃত শরীরের আদ্যোপান্ত ভেদ করে ফুটে ওঠে হলুদ গাঁদা……

 

 

---

Comments: 31 — https://sonelablog.com/%e0%a6%97%e0%a7%81%e0%a6%9a%e0%a7%8d%e0%a6%9b%e0%a6%be%e0%a6%a8%e0%a7%81%e0%a6%ad%e0%a7%82%e0%a6%a4%e0%a6%bf-%e0%a7%a9/#comments
