# গুগল ক্রোম-এ পরিষ্কার বাংলা দেখার পদ্ধতি

Author: অলিভার
Published: 2015-03-17
Category: বিজ্ঞান ও প্রযুক্তি
URL: https://sonelablog.com/%e0%a6%97%e0%a7%81%e0%a6%97%e0%a6%b2-%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b0%e0%a7%87%e0%a6%be%e0%a6%ae-%e0%a6%8f-%e0%a6%aa%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%b7%e0%a7%8d%e0%a6%95%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%ac%e0%a6%be/

বর্তমানে জনপ্রিয় ব্রাউজারের মধ্যে একটি হচ্ছে Chrome। এর বিশেষ সকল ফিচার এবং স্ট্যাবিলিটির জন্যে ইতোমধ্যে ব্যবহারকারীর মাঝে নিজের অবস্থান গড়ে নিয়েছে। পাশাপাশি বিভিন্ন এক্সটেনশন ব্যবহার করে এর দ্বারাই অনেক কাজ সহজে করে নেয়া সম্ভব হচ্ছে।

কিন্তু সমস্যা হচ্ছে এর ডিফল্ট ফন্ট সিস্টেমে বাংলা না থাকায় যখন কোন বাংলা কন্টেন্ট সমৃদ্ধ ওয়েব সাইট ভিজিট করতে চাই তখন সঠিক ভাবে বাংলা দেখা সম্ভব হয় না। তবে ক্রোমের ফন্ট সেটিংস একটু পরিবর্তন করে নিলেই বাংলা এবং ইংরেজি উভয় সাইটের কন্টেন্ট কোন ঝামেলা ব্যতীতই দেখা সম্ভব।

বাংলায় পরিষ্কারভাবে কোন সাইট দেখতে হলে প্রথমেই আপনার সিস্টেমে বাংলা সাপোর্ট এবং বাংলা ফন্ট থাকতে হবে। বাংলা সাপোর্টের জন্যে Windows XP ব্যবহারকারীরা [iComplex](https://www.omicronlab.com/download/tools/iComplex_3.0.0.exe "IComplex 3.0.0 (Full Edition) | OmicronLab") ইন্সটল করে নিতে পারেন। তবে Windows 7 কিংবা এর পরবর্তী ভার্সনের উইন্ডোজ ব্যবহারকারীদের এটির প্রয়োজন পড়বে না। সিস্টেমের সাথেই এটি দেয়া রয়েছে। তবে সবচেয়ে ভালো হয় সর্বশেষ রিলিজ কৃত [Avro Keyboard](https://www.omicronlab.com/avro-keyboard-download.html "Download Avro Keyboard  // FREE BANGLA TYPING SOFTWARE AND BANGLA SPELL CHECKER DOWNLOAD") সফটওয়্যারটি আপনার সিস্টেমে ইন্সটল করে নিতে পারলে।

অভ্র কিবোর্ড ইন্সটল করলে এর সাথেই আপনি বেশ কিছু ইউনিকোড ফন্ট পেয়ে যাবেন। তারপরও আমি [সোলাইমান লিপি (SolaimanLipi)](https://dl.dumptruck.goldenfrog.com/p/BvQDSpekrV/SolaimanLipi_22-02-2012.ttf "SolaimanLipi | Font Download") ফন্টটি ব্যবহারের কথা বলব। আমার ব্যক্তিগত ব্যবহারের উপর ভিত্তি করে এই ফন্টটিকেই সব দিক থেকে সুবিধাজনক মনে হয়েছে। তবে আপনারা চাইলে ভিন্ন ফন্টও ব্যবহার করতে পারেন।

ফন্ট ইন্সটল করা শেষ হলে আপনার ব্রাউজারটি চালু করুন। এরপর ব্রাউজারের মেনু থেকে **সেটিংস** সিলেক্ট করুন।

![](http://i1298.photobucket.com/albums/ag49/OceanOliver/HijiBiji/FON_FIX_CH_01_zpsjotfsdq4.png)

এরপর সেটিংস উইন্ডো চালু হলে এর একেবারে নিচের দিকে ***Show advanced settings…*** লেখাটিতে ক্লিক করুন।

![](http://i1298.photobucket.com/albums/ag49/OceanOliver/HijiBiji/FON_FIX_CH_02_zpsedy9i1u0.png)

এরপর **Web content** সেকশনের **Customize fonts…** বাটনটিতে ক্লিক করুন।

![](http://i1298.photobucket.com/albums/ag49/OceanOliver/HijiBiji/FON_FIX_CH_03_zpswib52jgj.png)

এরপর **Font and encoding** বক্স থেকে-

-   **Serif font** ফন্ট হিসেবে ড্রপ ডাউন বক্স থেকে **SolaimanLipi** ফন্টটি সিলেক্ট করুন।
-   **Sand-serif** ফন্ট হিসেবে ড্রপ ডাউন বক্স থেকে **SolaimanLipi** ফন্টটি সিলেক্ট করুন।
-   **Fixed-width font** ফন্ট হিসেবে ড্রপ ডাউন বক্স থেকে **SolaimanLipi** ফন্টটি সিলেক্ট করুন।
-   **Minimun font size** এর মান সিক বারটি টেনে “**12**” করে নিন।
-   **Encoding** এর ড্রপ ডাউন বক্স থেকে “**Unicode (UTF-8)**” সিলেক্ট করুন।

![](http://i1298.photobucket.com/albums/ag49/OceanOliver/HijiBiji/FON_FIX_CH_04_zps69gyhbqi.png)

সব শেষে **Done** বাটনে ক্লিক করে বক্সটি ক্লোজ করুন।

কাজ শেসে ব্রাউজারটি বন্ধ করে আবার চালু করুন। এবং কাঙ্ক্ষিত ওয়েব সাইট ভিজিট করলেই পরিবর্তন বুঝতে পারবেন। এরপরও কোথাও সমস্যা হলে অবশ্যই জানাবেন। যথাসম্ভব দ্রুত সেটার সমাধান খুঁজে দিতে চেষ্টা করবো।
