# গিরগিটিয়া

Author: নবকুমার দাস
Published: 2021-05-20
Category: কবিতা
URL: https://sonelablog.com/%e0%a6%97%e0%a6%bf%e0%a6%b0%e0%a6%97%e0%a6%bf%e0%a6%9f%e0%a6%bf%e0%a7%9f%e0%a6%be/

**|| গিরগিটিয়া ||**

নবকুমার দাস

এ শুধু মুখোশের লগন – বর্ণচোরা আমের প্রহর ,  
সঙ্গী অজস্র ফন্দি ফিকির,ফকিরি ফায়দা লোটার…  
নানান বর্ণ ও ধাঁচের আলখাল্লা,সুযোগের অপব্যবহার  
নৌটঙ্কি নেপোজীবন বেঁচে থাকে, সাক্ষী গ্রাম শহর।

প্রলাপের প্রহর এখন, শতসহস্র প্রতিশ্রুতি প্রজ্ঞাপন দিনভর  
এ পল অঙ্ক-কষার ,মায়াজালে পতঙ্গ জীবন -জড়িয়ে পড়ার ।।
