# গায়েবি ধর্ষণ

Author: নাজমুল হুদা
Published: 2020-01-06
Category: কবিতা
URL: https://sonelablog.com/%e0%a6%97%e0%a6%be%e0%a6%af%e0%a6%bc%e0%a7%87%e0%a6%ac%e0%a6%bf-%e0%a6%a7%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%b7%e0%a6%a3/

অবক্ষয়ে সারা শরীর ছেয়ে গেছে কল্যাণী  
ক্ষমতার ভিত্তিটা নড়বড়ে খুঁটিতে দাঁড়িয়ে  
শিকারি মাছরাঙার মতো; পিপাসা মেটাচ্ছে  
ভয় পায় না, মুখ চেপে উল্লাসিত মানুষ ছানা।

অগ্রিম রাতের লোভে ডুবে গেছে কল্যাণী  
বিচারহীনতা বুকের মাংসে লুকিয়ে রেখে  
নারীর মতো; আমি গন্তব্যহীন শুয়ে থাকি  
উন্নত প্রযুক্তির পরীক্ষা চলবে  
সুশীল,নেতা, বুদ্ধিজীবীও আসবে  
প্রশ্ন করবে- “কী হয়েছে তোমার বাংলাদেশ?”

লজ্জায় জবুথবু আমি তাকিয়ে ছিলাম  
বলছি কিছু না দেখো-  
আমি বাংলাদেশ গায়েবি ধর্ষণ হলাম।

নেত্রকোণা, ময়মনসিংহ
