# গান-৭৪

Author: রকিব লিখন
Published: 2014-01-07
Category: সঙ্গীত
URL: https://sonelablog.com/%e0%a6%97%e0%a6%be%e0%a6%a8-%e0%a7%ad%e0%a7%aa/

[![](http://sonelablog.com/wp-content/uploads/2014/01/00021-150x150.jpg)](http://sonelablog.com/wp-content/uploads/2014/01/00021.jpg)  
মেঘ করেছে ষড়যন্ত্র  
বাতাস করেছে অনশন  
ছাড়বে তোমাকে ওরা  
যদি না দাও আমায় মন

গাইবে না পাখি আর গান  
বৃক্ষ হবে না ফলবান  
যদি তুমি না হও আমার  
আঁধারে ছেয়ে যাবে ভুবন

চেয়ে দেখ তুমি একবার  
ভুবন করছে হাহাকার  
ধ্বংস হয়ে যাবে ভুবন  
যদি না দাও আমায় মন
