# গান- ১৬১

- Author: [রকিব লিখন](https://sonelablog.com/author/rokib-likhon/)
- Published: 2013-11-06T14:04:03+00:00
- Updated: 2013-11-06T14:04:03+00:00
- Category: [সঙ্গীত](https://sonelablog.com/category/misc/song/)
- URL: https://sonelablog.com/%e0%a6%97%e0%a6%be%e0%a6%a8-%e0%a7%a7%e0%a7%ac%e0%a7%a7-2/

---

[!\[\](http://sonelablog.com/wp-content/uploads/2013/11/000005-150x150.jpg)](http://sonelablog.com/wp-content/uploads/2013/11/000005.jpg)  
তিন মোহনার জীবন আমার  
কষ্টে কষ্টে করলাম পার  
ওপারেতে দোজখের ভয়  
কেন তুমি দেখাও আবার

কবরেতে আজাবের ভয়  
হাসরেতে সূর্য তাপ  
কী করিলে মিটবে বল  
বিধি তোমার মনস্তাপ  
তোমার সৃষ্টি পুড়বে তুমি  
কষ্ট কী আর বল আমার

বানাইলা মানব রতন  
সেজদা দিল ফেরেস্তা  
কোন কারণে করবে তুমি  
আবার তারে শায়েস্তা  
দিশে পায় না রকিব লিখন  
আজব তোমার প্রেম লীলার

---

Comments: 10 — https://sonelablog.com/%e0%a6%97%e0%a6%be%e0%a6%a8-%e0%a7%a7%e0%a7%ac%e0%a7%a7-2/#comments
