# গান- ১৫৮

- Author: [রকিব লিখন](https://sonelablog.com/author/rokib-likhon/)
- Published: 2013-12-29T16:31:45+00:00
- Updated: 2013-12-29T16:31:45+00:00
- Category: [সঙ্গীত](https://sonelablog.com/category/misc/song/)
- URL: https://sonelablog.com/%e0%a6%97%e0%a6%be%e0%a6%a8-%e0%a7%a7%e0%a7%ab%e0%a7%ae/

---

[!\[\](http://sonelablog.com/wp-content/uploads/2013/12/000004-150x150.jpg)](http://sonelablog.com/wp-content/uploads/2013/12/000004.jpg)  
স্বপ্ন দিয়ে আঁকি তোমায়  
হৃদয় দিয়ে সাজাই  
ও মেয়ে তুমি কোথায় থাকো  
তোমায় আমি চাই  
সুখ সাগরে নাও ভাসাবো  
মন গহীনে বন সাজাবো  
আলো ছায়ার পথ বানাবো  
যদি তোমায় পাই

তারায় তারায় মেঘে মেঘে  
চাঁদের আলোয় জেগে জেগে  
মেঘের কোলে নাও ভাসিয়ে  
স্বপ্ন সাজাই তোমায় নিয়ে  
ও মেয়ে তুমি কোথায় যাবে  
তোমায় আমি চাই

মন ভোমরা সংগোপনে  
ঢেউ জাগাবে তোমার মনে  
ভাসবে তুমি প্রেম যমুনায়  
স্রোত নদীর জোয়ার ভাটায়  
ও মেয়ে তুমি বলবে তখন  
তোমায় আমি চাই

---

Comments: 8 — https://sonelablog.com/%e0%a6%97%e0%a6%be%e0%a6%a8-%e0%a7%a7%e0%a7%ab%e0%a7%ae/#comments
