# গান-১৩৭

Author: রকিব লিখন
Published: 2014-01-11
Category: সঙ্গীত
URL: https://sonelablog.com/%e0%a6%97%e0%a6%be%e0%a6%a8-%e0%a7%a7%e0%a7%a9%e0%a7%ad/

[![](http://sonelablog.com/wp-content/uploads/2014/01/0008-150x150.jpg)](http://sonelablog.com/wp-content/uploads/2014/01/0008.jpg)  
তুমি পালাবে কোথায়  
ঝড় হয়ে ধরবে তোমায়  
পাগলা হাওয়ায়  
যদি তুমি পালাতে চাও  
দূরনীলিমায়  
দেয়াল হয়ে দেবে বাঁধা  
মেঘেরা তোমায়

পাতালে লুকাবে তুমি  
মাটি পথ দিবে না  
সমুদ্রে পালাও যদি  
সেও তোমায় নিবে না  
এত বাঁধা ফাঁকি দিয়ে  
তুমি পালাবে কোথায়

যদি তুমি আমার হও  
পাখিরা শোনাবে গান  
আমারই হৃদয় মাঝে  
পালানোর পাবে স্থান  
আমার এ হৃদয় ছাড়া  
বল পালাবে কোথায়
