# গান লিখছে কবি

- Author: [আলমগীর সরকার লিটন](https://sonelablog.com/author/al571981amgir/)
- Published: 2020-07-27T04:33:49+00:00
- Updated: 2020-07-27T04:46:22+00:00
- Category: [কবিতা](https://sonelablog.com/category/literacy/poetry/)
- URL: https://sonelablog.com/%e0%a6%97%e0%a6%be%e0%a6%a8-%e0%a6%b2%e0%a6%bf%e0%a6%96%e0%a7%87%e0%a6%9b%e0%a7%87-%e0%a6%95%e0%a6%ac%e0%a6%bf/

---

===============================  
*একটা গান লেখে দাও কবি ! লিখছো গান- যে গানে থাকবে না শুধু কবিতার ঠোঁট মুখে ছল ছল হাসি- তবুও আঁকছে কেনো বেদনা বিধুর ছবি।*

মমতার মায়া- বাংলা মায়ের ছায়া  
বাবা মেয়ের প্রকৃতির যতসব কায়া-  
ছেলে হারা রোদ বৃষ্টি বিকালের কাঁন্না  
সৌহার্দ্য পূর্ণ- গান হোক না কবি;

বনোহাঁস সাঁতার কাঁটে যেনো  
স্বচ্ছ জলে- সব পাখি ফিরে নীড়ে  
মেঠো পথের বাঁকে উন্নয়ত শিকরে  
সোনালি ফসল থাকে জানি কৃষানীর ঘরে  
এমন একটা গান লিখে দাও না কবি ;

যে গানে থাকবে না মিথ্যা ছলনার  
ছড়াছড়ি- খুন ধর্ষণের বাহাদুরি-  
বেচে থাকার জন্য শুধু মাটির গন্ধ পাই  
ঐ মাটির বুকে ঘুমিয়ে আছে উত্তর শরিক  
অনুভবে জাগায় এমন গান লিখে দাও কবি।

১২ শ্রাবণ ১৪২৬, ২৭ জুলাই ২০  
——————————

---

Comments: 15 — https://sonelablog.com/%e0%a6%97%e0%a6%be%e0%a6%a8-%e0%a6%b2%e0%a6%bf%e0%a6%96%e0%a7%87%e0%a6%9b%e0%a7%87-%e0%a6%95%e0%a6%ac%e0%a6%bf/#comments
