# গানের রিভিউ – ওয়াচিং দা হুইল (বিটলস জন লেনন)

- Author: [অভি](https://sonelablog.com/author/avi-mandal/)
- Published: 2018-04-14T00:59:46+00:00
- Updated: 2018-04-14T00:59:46+00:00
- Category: [অন্যান্য](https://sonelablog.com/category/misc/others/), [একান্ত অনুভূতি](https://sonelablog.com/category/misc/personal/)
- Tags: জীবন, রিভিউ
- URL: https://sonelablog.com/%e0%a6%97%e0%a6%be%e0%a6%a8%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%ad%e0%a6%bf%e0%a6%89-%e0%a6%93%e0%a6%af%e0%a6%bc%e0%a6%be%e0%a6%9a%e0%a6%bf%e0%a6%82-%e0%a6%a6%e0%a6%be-%e0%a6%b9%e0%a7%81/

---

বিটলসের গান শুনতে শুনতে মাঝে মাঝেই মনে হয় এই গানটা তো আমি! সেদিন জন লেনন এর শেষ দিকের কিছু গান শুনতেছিলাম! বিটলস ভেঙে যাবার পর বেশ পরে লেনন নিজের পিচ্চি আর জীবন নিয়ে ব্যস্ত হয়ে পরে। প্রফেশনাল গান গাওয়াও প্রায় ছেড়েই দেয়! তখন তার নিজেকে নিয়ে গান “ওয়াচিং দা হুইল”! এতো অদ্ভুতভাবে গানটা আমার কথা বলবে বুঝতেও পারি নাই! প্রতিদিন ঘন্টা খানেক লুপে দিয়ে শুনতেছি।

প্রায় এক যুগ আগে অস্ট্রেলিয়া চলে আসবার পর, থালা বাসন ধোয়া বা টয়লেট পরিষ্কার করবার কাজ করবার সময় বা তার আরও পরে গ্রাফিক ডিসাইনার হিসাবে কাজ শুরু করবার পরে আমি হঠাৎ বুঝতে পারি, “আর্কিটেকচারকে কতটা ভালোবেসে ফেলেছি বা কতটা মিস করি!” আমার বন্ধু বা কাছের সবাই নিচের কথা গুলোই বলতো! আর্কিটেকচারকে মিস করলেও আমি আসলে অখুশি ছিলাম না কখনোই! দ্বিমাত্রিক জগতে ত্রিমাত্রিক ডিসাইন করতাম/করি! গ্রাফিক ডিসাইনে হোয়াইট স্পেসকে কখনো কোর্টইয়ার্ড কখনো লিভিং স্পেস ভাবি! ভালোবাসা থাকলেই দুঃখ থাকতে হবে, তা তো না!

People say I’m crazy  
Doing what I’m doing  
Well, they give me all kinds of warnings  
To save me from ruin  
When I say that I’m okay, well they look at me kinda strange  
“Surely, you’re not happy now, you no longer play the game”  
People say I’m lazy  
Dreaming my life away  
Well they give me all kinds of advice  
Designed to enlighten me  
When I tell them that I’m doing fine watching shadows on the wall  
“Don’t you miss the big time boy, you’re no longer on the ball?”  
I’m just sitting here watching the wheels go round and round  
I really love to watch them roll  
No longer riding on the merry-go-round  
I just had to let it go

হয়তো একদিন আবার অটোক্যাডে লাইন আঁকবো, না আঁকলেও ক্ষতি নাই! মিটিং বা কাজ ছাড়া বসে থাকলে, যে দুর্বুদ্ধ ড্রয়িংগুলো করি, তার কোনো রিয়্যাল লাইফ ইমপ্যাক্ট হয়তো নাই! কিন্তু ওই অপ্রয়জনীয় ড্রয়িংগুলোর দিকে অবাক ভালোবাসায় তাকিয়ে থাকি! বান্দরালি আর রাজকন্যাকে আমার চারপাশে ঘুরতে দেখি! গানটার এইখানে যে “আহ্হঃ!” ঠিক তার মানেটাও আমি বুঝি!

Ah, people ask me questions  
Lost in confusion  
Well, I tell them there’s no problem  
Only solutions  
Well, they shake their heads and they look at me, as if I’ve lost my mind  
I tell them there’s no hurry, I’m just sitting here doing time  
I’m just sitting here watching the wheels go round and round  
I really love to watch them roll  
No longer riding on the merry-go-round  
I just had to let it go

জন লেননকে হয়তো পল, জর্জ, রিংগো, জোয়ান বয়েস, রবি শংকররা এইসব বলছে। জন লেনন এইসব কথা পোছে নাই, নিজের মতো সুখী ছিল! আমি জন লেনন না, আর বন্ধু বান্ধবও কেউ পল, জর্জ, রিংগো, জোয়ান বয়েস, রবি শংকর না! আমিও পোছলাম না!

[WATCHING THE WHEELS. (Ultimate Mix, 2020) - John Lennon (official music video HD)](https://www.youtube.com/embed/uVXR2LYeFBI?feature=oembed)

 

---

Comments: 4 — https://sonelablog.com/%e0%a6%97%e0%a6%be%e0%a6%a8%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%ad%e0%a6%bf%e0%a6%89-%e0%a6%93%e0%a6%af%e0%a6%bc%e0%a6%be%e0%a6%9a%e0%a6%bf%e0%a6%82-%e0%a6%a6%e0%a6%be-%e0%a6%b9%e0%a7%81/#comments
