# শিল্পী কাঙ্গালিনী  সুফিয়া অবরুদ্ধ

Author: সোনেলা রোদ্দুর
Published: 2014-01-27
Category: সঙ্গীত, সমসাময়িক
Tags: কাঙ্গালিনী সুফিয়া
URL: https://sonelablog.com/%e0%a6%97%e0%a6%be%e0%a6%a8%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%aa%e0%a6%be%e0%a6%96%e0%a6%bf-%e0%a6%95%e0%a6%be%e0%a6%82%e0%a6%97%e0%a6%be%e0%a6%b2%e0%a7%80%e0%a6%a8%e0%a6%bf-%e0%a6%b8%e0%a7%81%e0%a6%ab/

[![](http://sonelablog.com/wp-content/uploads/2014/01/1601445_243042585867012_2072772948_n-300x185.jpg "1601445_243042585867012_2072772948_n")](http://sonelablog.com/wp-content/uploads/2014/01/1601445_243042585867012_2072772948_n.jpg)

প্রাপকঃ  
মাননীয় প্রধানমন্ত্রী গণ প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার  
পুরাতন সংসদ ভবন  
তেজগাঁও , ঢাকা- ১২১৫

বিষয়ঃ শিল্পী কাঙ্গালিনী সুফিয়ার উপর নির্যাতনের প্রতিকার প্রার্থনা

প্রিয় জননেত্রী শেখ হাসিনা ,  
ছালাম জানবেন । আশাকরি ভালো আছেন ।  
অন্যান্য সরকার প্রধান হলে এই চিঠি দেয়ার ইচ্ছেই হতো না , কারন তা গুরুত্ব পেত না । সাধারন জনতার যা কিছু আশা অবশিষ্ট আছে , তা আপনার কাছেই । একারনেই আপনি জননেত্রী ।  
একজন নিবেদিত প্রান গানের শিল্পী কাঙ্গালিনী সুফিয়া । আপনি এই শিল্পীকে ফুফু বলে সম্মোধন করেন । আপনার আহবানে সরকার পতন আন্দোলনে কর্মীদের মনোবল বৃদ্ধির জন্য এই কাঙ্গালিনী সুফিয়া জাতীয় প্রেস ক্লাবের সামনের স্টেজে সারারাত গান গেয়ে শুনিয়েছেন । আমিও সারা রাত জেগে তার নেচে নেচে গাওয়া গান শুনেছি। আপনার মহানুভবতায় তিনি প্রতিমাসে পাঁচ হাজার টাকা ভাতা পাচ্ছেন । বয়সের ভারে গান গেয়ে জীবন ধারনে অক্ষম এই শিল্পী আপনার বরাদ্ধকৃত টাকা দিয়েই চলছেন এখন ।  
প্রধানমন্ত্রীর প্রটোকল ভেদ করে এই শিল্পীর বর্তমানের করুন অবস্থা আপনার কাছে পৌঁছানো অত্যন্ত কঠিন। তাই এভাবে লিখলাম।  
তিনি বর্তমানে অবরুদ্ধ হয়ে আছেন । তাঁর বাসা থেকে বেড় হবার পথ বন্ধ করে দিয়েছে স্থানীয় ছাত্রলীগ এবং আওয়ামী লীগের কর্মীরা । ইটের দেয়াল দিয়ে দেয়া হয়েছে তাঁর চলাচলের রাস্তায় । একজন নাগরিকের বাস গৃহের চতুর্দিকে অন্যের জায়গা থাকলেও তাকে চলাচলের সুবিধা দিতে হয় । এটি একটি নাগরিক অধিকার । আপনি শুধু দলীয় নেত্রী নন,আপনি জননেত্রীও ।তাই এই অমানবিক বিষয়ে আপনার সুদৃষ্টি কামনা করছি ।

ইতি-  
জিসান শা ইকরাম

সংযুক্তঃ [**এ সম্পর্কে বিস্তারিত খবরের লিংকঃ**](http://www.banglanews24.com/detailsnews.php?nssl=3e7c2ff0d008c611bb925fde2de25082&nttl=26012014259563 "এ সম্পর্কে বিস্তারিত খবরের লিংকঃ")  
http://www.banglanews24.com/detailsnews.php?nssl=3e7c2ff0d008c611bb925fde2de25082&nttl=26012014259563

ফ্যাক্সঃ 880-2-9143377 , 8128799 , 9113328 , 8111490

কেউ ইচ্ছে করলে প্রধানমন্ত্রী বরাবর এটি কপি করে দিতে পারেন। প্রেরক এর নাম পাল্টে আপনার নাম দিন । নিজের ঠিকানা এবং মোবাইল নাম্বারও দিবেন ।

( ফেইসবুকের ফয়সাল আহমেদ এর পোস্ট থেকে এটি জেনেছি আমি )

বিঃদ্রঃ **জিসান ভাই** এর অনুরোধে ওনার [**ফেইসবুকের পোষ্ট**](https://www.facebook.com/photo.php?fbid=466987256739691&set=a.100208563417564.84.100002852610118&type=1&ref=notif&notif_t=like "ফেইসবুকের পোষ্ট ") থেকে কপি করে , সোনেলায় দিলাম ।
