# গাছ

- Author: [বনলতা সেন](https://sonelablog.com/author/bonolota/)
- Published: 2013-09-02T06:47:23+00:00
- Updated: 2013-09-02T06:47:23+00:00
- Category: [একান্ত অনুভূতি](https://sonelablog.com/category/misc/personal/)
- URL: https://sonelablog.com/%e0%a6%97%e0%a6%be%e0%a6%9b/

---

দ্যাখ দ্যাখ  
চোখ খুলে বা আধ খোলা রেখেই না হয় দ্যাখ ,  
এই মাত্র ঝড় ঠেলে বেঁচে যাওয়া – প্রাণ পাওয়া করুন ক্লান্ত অবসন্ন  
রেলিংয়ে বুক ঠেসে দাঁড়ানো গাছটিকে ;  
এ কিন্তু বিছানার আধ -ঘুমন্ত ঠেলে ফেলা বেড়াল বিরক্তি নয় ,  
জীবন থেকে জীবনের পথক্রমে  
জীবন জিজ্ঞাসাকে ঘুম না পড়িয়ে ঠায় জেগে থাকা।

---

Comments: 21 — https://sonelablog.com/%e0%a6%97%e0%a6%be%e0%a6%9b/#comments
