# গাছের চোখ-মাখা নির্লজ্জতা

- Author: [ছাইরাছ হেলাল](https://sonelablog.com/author/sairashelal/)
- Published: 2018-07-14T01:05:06+00:00
- Updated: 2018-07-14T01:27:16+00:00
- Category: [একান্ত অনুভূতি](https://sonelablog.com/category/misc/personal/)
- URL: https://sonelablog.com/%e0%a6%97%e0%a6%be%e0%a6%9b%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%9a%e0%a7%8b%e0%a6%96-%e0%a6%ae%e0%a6%be%e0%a6%96%e0%a6%be-%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%b2%e0%a6%9c%e0%a7%8d%e0%a6%9c%e0%a6%a4/

---

গাছ দাঁড়িয়ে আছে, নির্ভার নির্ঘুমতায়,  
তুমুল শব্দ তোলে মৌয়ের মাছিরা,  
চুম্বন বৃষ্টিতে,  
ঘুঘু-মা ব্যস্ত, ডিম তদারকিতে,  
এক-ঠায় দাঁড়িয়ে থাকা, বহু-কাল-ঘণ্টা,  
আঁকড়ে ধরে সময়ের লম্বা-মোটা সুতা,  
এই ঝুম-বৃষ্টিতে বাকল-উজ্জ্বলতা,  
সময়ের বিষণ্ন-বন্ধ্যত্বের কল্পনা-কিরণে;

কাম আনলের কাম-অন্ধত্বে, শিকড়ের তলে তলে,  
তল-আশনাইয়ের নির্বাধ আনন্দ-বিমূর্ততা, ঢেউ তোলে,  
দেখতে-ও মন্দ লাগে-না, শুধু ‘ফোঁসফোঁসানিটুকু’ ছাড়া!!  
চোখ-মাখা নির্লজ্জতাটুকুও দারুণ; দারুণ গন্ধ-স্পর্শের  
স্বচ্ছ-রেখার মসৃণ শরীরী-বিলাস;

ঘরোয়া প্রেতাত্মা মুখে ব্যথিত-ক্লান্ত ছাপ  
ভাঁজপড়া-কপাল চাপড়ে, তিরিক্ষি-মেজাজে, ফিরে যায়  
একটু-বেশিই-পাকনা ভাব নিয়ে,  
ভাব জমেছিল মনে, মিলাবে-মিলিবে আকণ্ঠ!!

সুড়সুড়ি জাগে-নি/জাগে-না,  
বিজ্ঞাপনে বিজ্ঞাপন-ই থাকে, হৃষ্ট-পুষ্ট আদিমতা থাকে-না;

========================================

বিদ্রঃ ইহা কুন লটকন গাছ নহে!!

---

Comments: 22 — https://sonelablog.com/%e0%a6%97%e0%a6%be%e0%a6%9b%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%9a%e0%a7%8b%e0%a6%96-%e0%a6%ae%e0%a6%be%e0%a6%96%e0%a6%be-%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%b2%e0%a6%9c%e0%a7%8d%e0%a6%9c%e0%a6%a4/#comments
