# গাংচিলের ওড়া-উড়ি

- Author: [ছাইরাছ হেলাল](https://sonelablog.com/author/sairashelal/)
- Published: 2022-02-09T06:21:46+00:00
- Updated: 2022-02-09T06:21:46+00:00
- Category: [একান্ত অনুভূতি](https://sonelablog.com/category/misc/personal/)
- URL: https://sonelablog.com/%e0%a6%97%e0%a6%be%e0%a6%82%e0%a6%9a%e0%a6%bf%e0%a6%b2%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%93%e0%a7%9c%e0%a6%be-%e0%a6%89%e0%a7%9c%e0%a6%bf/

---

 

কতটা জেনেছি, কতটুকুই-বা জানাতে পেরেছি  
সমুদ্রজল আর বালিয়াড়ির সীমানায়!  
ভেজা পায়ের ছাপ ফেলে রেখে কতটা পথ পেরিয়েছি,  
আকাঙ্ক্ষার কোলাহলে অপরিণামদর্শিতার মত অক্ষর গুণে গুণে,  
জমাট শব্দ-কথা-গাথার বুননে বুননে, আকাশকুসুমের বুদবুদে,  
স্মৃতির নিকানো উঠোন পেরিয়ে ঐ দূর অবধি যাওয়া হয়নি,  
হবে-ও -বা না।

তবুও  
সবুজ উপত্যকায় চুপিসারে মৌমাছির শ্রম দেখে দেখে,  
অরণ্য আর পাহাড়ে চোখ রেখে, আচ্ছন্ন মগ্নতায়  
রঙিন নিসর্গ বাতাসের বিপরীতে গাংচিলের ওড়া-উড়ি  
ঠিক-ই দেখতে দেখাতে পারবো।

ছবি নেটের।

---

Comments: 10 — https://sonelablog.com/%e0%a6%97%e0%a6%be%e0%a6%82%e0%a6%9a%e0%a6%bf%e0%a6%b2%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%93%e0%a7%9c%e0%a6%be-%e0%a6%89%e0%a7%9c%e0%a6%bf/#comments
