# গহীনের শীত-সাইবেরিয়া

- Author: [ছাইরাছ হেলাল](https://sonelablog.com/author/sairashelal/)
- Published: 2019-12-20T20:26:20+00:00
- Updated: 2019-12-22T02:01:14+00:00
- Category: [একান্ত অনুভূতি](https://sonelablog.com/category/misc/personal/)
- URL: https://sonelablog.com/%e0%a6%97%e0%a6%b9%e0%a7%80%e0%a6%a8%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%b6%e0%a7%80%e0%a6%a4-%e0%a6%b8%e0%a6%be%e0%a6%87%e0%a6%ac%e0%a7%87%e0%a6%b0%e0%a6%bf%e0%a7%9f%e0%a6%be/

---

 

শীত!  
কথা বলো এবারে, চোখে চোখ রেখে/  
চোখে তাকিয়ে থেকে, এই যে নিয়ে এলে গহীনের শীত-সাইবেরিয়াতে  
টেনে টেনে/টেনে হিঁচড়ে, ভালোবাসা-বাসির কথার ফাঁদে ফেলে;

শীত!  
ঝটকা মেড়ে কনুই চালিয়ে বা ঐ চোরা-চোখে নখ ফুটিয়ে  
পালাতে চেয়েও পালাতে পারিনি/পারিনা, কুহকের বেশে  
পথ আগলে দাঁড়াও গায়ে গা ঘেঁষে ঘেঁষে, তীব্র শীতে চুবিয়ে/ডুবিয়ে  
ক্রমাগত চিন-চিনে যন্ত্রণার স্রোত জিইয়ে রাখো!  
কিংশুক বনের একটুখানি আগুনে আগুন-ছোঁয়া দেবে বলে বলে।

শীত!  
ডাইনি তুমি, রক্ত ঠোঁট পেরিয়ে ঐ যে সরু দাঁত দেখা যাচ্ছে,  
বুকে জড়ানো এক শীত-ডাইনি আগুনে-ভালবাসার কথা নাকি  
ভাবতে বসেছে! ব্যুহচক্র ভেদ করে!

ছবি………নেটের।

---

Comments: 40 — https://sonelablog.com/%e0%a6%97%e0%a6%b9%e0%a7%80%e0%a6%a8%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%b6%e0%a7%80%e0%a6%a4-%e0%a6%b8%e0%a6%be%e0%a6%87%e0%a6%ac%e0%a7%87%e0%a6%b0%e0%a6%bf%e0%a7%9f%e0%a6%be/#comments
