# গল্প নয় একেবারে বাস্তব

- Author: [সঞ্জয় কুমার](https://sonelablog.com/author/sanjoy-kumar/)
- Published: 2014-08-06T04:49:51+00:00
- Updated: 2014-08-06T04:49:51+00:00
- Category: [বিবিধ](https://sonelablog.com/category/misc/)
- URL: https://sonelablog.com/%e0%a6%97%e0%a6%b2%e0%a7%8d%e0%a6%aa-%e0%a6%a8%e0%a6%af%e0%a6%bc-%e0%a6%8f%e0%a6%95%e0%a7%87%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b0%e0%a7%87-%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%ac-2/

---

গল্প নয় একেবারে বাস্তব

প্রায় পাঁচ মাস পর বাড়ি যাচ্ছি । আব্দুল্লাপুর থেকে লেগুনা টাইপের একটা গাড়িতে নবীনগরের উদ্দেশ্যে রওনা দিয়েছি ।

মাঝ পথে একজন সুদর্শনা ও তার বোন গাড়িতে উঠল । সুদর্শনা আমার সামনা সামনি বসেছে । মানে দু জন সামনে তাঁকালে একে অপরের মুখোমুখি । আমি সামনে তাঁকিয়ে আছি কিন্তু সে ঘাড় ঘুরিয়ে পিছনে তাঁকিয়ে আছে । এভাবে তাঁকিয়ে থাকলে ঘাড়ে সমস্যা হওয়ার সম্ভাবনা থাকে ।

সুদর্শনার ছোট বোন অনেক সেজেছে কিন্তু তাঁকে সুন্দর লাগছে না । সুন্দর লাগছে সুদর্শনা কে । সে মনে হয় এই মাত্র গোসল করছে ভেজা চুল সামনে মেলে রাখা ।

এই মাত্র একজন প্রেগনেন্ট আঙ্কেল বাসে উঠলেন তিনি আমার আর সুদর্শনার মাঝে দাঁড়িয়ে আছেন। । এখন মাঝে মাঝে ভুড়ির পাশ দিয়ে সুদর্শনা কে দেখা যাচ্ছে । সে এখন সামনে তাঁকিয়ে আছে মনে হয় । পিছনে তাঁকিয়ে থাকতে থাকতে ঘাড় ব্যাথা হয়ে গেছে হয়ত ।

আরও একটা কারণ হতে পারে সে হয়ত আমার দিকে তাঁকাতে চাইছিল না ।কিন্তু এই প্রেগনেন্ট আঙ্কেলের ভুড়ি এত দেখার কি আছে বুঝলাম না ।

বাস থামল প্রেগনেন্ট আঙ্কেল আর সুদর্শনা নেমে গেল ।

আমার অল্প ভাল লাগা আর সুদর্শনার সাথে লুকোচুরি খেলা এখানেই শেষ ।

---

Comments: 8 — https://sonelablog.com/%e0%a6%97%e0%a6%b2%e0%a7%8d%e0%a6%aa-%e0%a6%a8%e0%a6%af%e0%a6%bc-%e0%a6%8f%e0%a6%95%e0%a7%87%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b0%e0%a7%87-%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%ac-2/#comments
