# গলি পথ

- Author: [আলমগীর সরকার লিটন](https://sonelablog.com/author/al571981amgir/)
- Published: 2021-09-19T04:56:45+00:00
- Updated: 2021-09-19T04:56:45+00:00
- Category: [কবিতা](https://sonelablog.com/category/literacy/poetry/)
- URL: https://sonelablog.com/%e0%a6%97%e0%a6%b2%e0%a6%bf-%e0%a6%aa%e0%a6%a5/

---

অর্থ ছাড়া কবিতার হাত পা চোখ মুখ  
দেহের রূপ লাবণ্য গঠন হয় না-  
চুল খসে যাওয়া ভাবনাগুলো ছাড়াও  
কবিতা দুচোখে দেখাই যায় না;

গভীর থেকে সেই চিন্তা রস আনতে হবে  
না হলে কবিতাকে স্পর্শও করা যাবে না  
কবিতাকে একবার পলক আকর্ষণ করে না  
বার- বার- বার- বার পলক ফালাতে হয়,  
তাহলেই নিঃশ্বাস নেয়া যাবে কবিতার বুকে;

সব কবিতার সুর কাল্পনিক সুন্দর কারণ  
গলি পথ একটাই- আমরা সেই গলি পথে হাঁটি  
ইচ্ছা ফুরায়! তবুও পথ চিনতে ভুল করি  
চল বার বার হেঁটে যাই কবিতার গলি পথ।  
০৪ আশ্বিন ১৪২৮, ১৯ সেপ্টেম্বর ২১

---

Comments: 13 — https://sonelablog.com/%e0%a6%97%e0%a6%b2%e0%a6%bf-%e0%a6%aa%e0%a6%a5/#comments
